Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এ বছরের বর্ষায় সারা দেশের গড় বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে সামান্য বেশি হলেও রাজ্যভিত্তিক চিত্রে দেখা যাচ্ছে চরম বৈপরীত্য(Rainfall In India)। আবহাওয়া দফতরের (IMD) তথ্য বলছে, যেখানে বিশ্বের অন্যতম আর্দ্র অঞ্চল মেঘালয়ে ৪৫% কম বৃষ্টি হয়েছে, সেখানে ‘ঠান্ডা মরুভূমি’ লাদাখে ১১৫% বেশি বৃষ্টি নথিভুক্ত হয়েছে।
মেঘের ঘরে বৃষ্টির খরা (Rainfall In India)
‘মেঘালয়’ শব্দের অর্থই ‘মেঘের আবাস’। বছরে গড়ে প্রায় ১১,৭৭৭ মিলিমিটার বৃষ্টিপাতের জন্য পরিচিত এই পাহাড়ি রাজ্যে সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত মৌসুমি বায়ুর প্রভাবে প্রবল বর্ষা হয়(Rainfall In India)। কিন্তু ১ জুন থেকে ১০ অগস্ট পর্যন্ত এ বছর সেখানে বৃষ্টি হয়েছে মাত্র ৯৮৭.৭ মিলিমিটার, যা স্বাভাবিকের তুলনায় ৪৫% কম। গত কয়েক দশক ধরে রাজ্যে বৃষ্টির দিনের সংখ্যাও কমছে। ১৯৫০-এর দশকে বছরে গড়ে ১৬০ দিন বৃষ্টি হলেও ২০১০-এর পর তা নেমে এসেছে প্রায় ১৩০ দিনের আশেপাশে। আবহবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও মৌসুমি বায়ুর ধরণ বদলের প্রভাবেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।
লাদাখে রেকর্ড ভাঙা বর্ষা (Rainfall In India)
অন্য দিকে, যেখানে সাধারণত বর্ষা তেমন দেখা মেলে না, সেই লাদাখ এ বছর অবাক করা বৃষ্টিপাতের সাক্ষী। স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ১৪.৮ মিলিমিটার হলেও এ বছর ইতিমধ্যেই হয়েছে ৩১.৮ মিলিমিটার বৃষ্টি, যা ১১৫% বেশি। এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।

দেশজুড়ে বৃষ্টির তারতম্য (Rainfall In India)
দেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি(Rainfall In India)। যেখানে বার্ষিক গড় ৫৩৫.৬ মিলিমিটার, এ বছর ১০ অগস্ট পর্যন্ত হয়েছে ৫৩৯ মিলিমিটার। তবে অঞ্চলভেদে বিপুল পার্থক্য রয়েছে।
- বৃষ্টির ঘাটতিগ্রস্ত রাজ্য:
- অরুণাচল প্রদেশ: ৪০% কম
- অসম: ৩৭% কম
- সিকিম: ২০% কম
- বিহার: ২৫% কম
- অতিরিক্ত বৃষ্টিপ্রাপ্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল:
- ঝাড়খণ্ড: ৪১% বেশি (৮৫৩.৭ মিমি)
- দিল্লি: ৩৭% বেশি (৪৩৩.৫ মিমি)
- রাজস্থান: ৫৮% বেশি (৪৩০.৬ মিমি)
- মধ্যপ্রদেশ: ৩০% বেশি (৭৪৫.৩ মিমি)
- পদুচেরি: ৩২% বেশি (২৫৮.২ মিমি)

আরও পড়ুন : Indian Army : উরি সেক্টরে জঙ্গি অনুপ্রবেশ নস্যাৎ করলো সেনা, সংঘর্ষে শহিদ এক জওয়ান
উত্তর-পূর্ব ও পূর্ব ভারতে ঘাটতি (Rainfall In India)
মৌসম ভবনের পর্যবেক্ষণ অনুযায়ী, উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ অঞ্চল এবং পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ এ বছর বৃষ্টির ঘাটতিতে ভুগছে। অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সিকিম ও বিহারে বর্ষার তুলনামূলক দুর্বল উপস্থিতি জলসম্পদ ও কৃষিতে প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন।

বর্ষার সম্ভাব্য সার্বিক চিত্র (Rainfall In India)
আবহবিদদের পূর্বাভাস, এ বছরের বর্ষায় সার্বিক গড় বৃষ্টিপাত হতে পারে স্বাভাবিকের ১০৬%। তবে আঞ্চলিক বৈষম্য বজায় থাকবে, অর্থাৎ কোথাও অতিরিক্ত বৃষ্টি, আবার কোথাও ঘাটতি—এই বৈপরীত্যই জলবায়ুর পরিবর্তনশীল ধারা স্পষ্ট করে তুলছে।


