Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Donald J. Trump) স্পষ্ট বার্তা দিলেন— কৃষকদের স্বার্থে তাঁর সরকার কখনই আপস করবে না(India US Tariff War)। শুক্রবার সকালে তিনি ঘোষণা করেন, দেশের কৃষক ও মৎস্যজীবীদের জন্য তিনি ‘দেওয়াল হয়ে’ দাঁড়িয়ে আছেন। যদিও আমেরিকার নাম সরাসরি নেননি, বক্তব্যে লক্ষ্য ছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দিকে।
বাণিজ্য চুক্তির অন্তরায় কৃষি ও দুগ্ধপণ্য (India US Tariff War)
কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি আটকে আছে মূলত কৃষি ও দুগ্ধজাত পণ্যের বাজার নিয়ে মতবিরোধে (India US Tariff War)। ওয়াশিংটনের দাবি, ভারত যেন কৃষিপণ্য ও দুগ্ধপণ্যের বাজার সম্পূর্ণভাবে মার্কিন সংস্থার জন্য উন্মুক্ত করে। কিন্তু নয়াদিল্লি এতে অনড়। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন দুই দফায় মোট ৫০% শুল্ক আরোপ করেছে ভারতের উপর এবং হুঁশিয়ারি দিয়েছে— শুল্ক আলোচনায় সমাধান না হলে বাণিজ্যচুক্তি এগোবে না।
‘আত্মনির্ভর ভারত’ ও প্রযুক্তি-চালিত উন্নয়ন (India US Tariff War)
মোদী তাঁর ভাষণে বলেন, স্বাধীনতার পর খাদ্য নিরাপত্তা ছিল বড় চ্যালেঞ্জ, কিন্তু কৃষকেরা দেশকে স্বাবলম্বী করেছেন(India US Tariff War)। তাই কৃষকদের স্বার্থরক্ষায় আপস হবে না। ‘আত্মনির্ভর ভারত’ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অন্য দেশের উপর নির্ভরশীল হওয়া বিপর্যয়ের অংশ। আমাদের স্বনির্ভর হতে হবে, বিশেষ করে জ্বালানি ক্ষেত্রে।’’ সৌর, হাইড্রোজেন ও পারমাণবিক প্রকল্পে সরকারের বিনিয়োগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘জ্বালানির স্বাধীনতা অর্জন ছাড়া সত্যিকার অর্থে আত্মনির্ভর ভারত গড়ে তোলা সম্ভব নয়।’’

আরও পড়ুন : Russia Ukraine War : আলাস্কার বৈঠকে যুদ্ধ বিরতি ইস্যুতে ট্রাম্পের সামনে কোন কোন শর্ত রাখবেন পুতিন?
বিশ্ববাজারে ভারতের অবস্থান শক্ত করার ডাক (India US Tariff War)
মোদীর মতে, একবিংশ শতাব্দী প্রযুক্তি-চালিত যুগ। এখনই ইতিহাস রচনার সময়, যেখানে ভারতকে বিশ্ববাজারে নেতৃত্ব দিতে হবে(India US Tariff War)। তাঁর নতুন মন্ত্র— ‘কম দাম, উচ্চ মান’। প্রধানমন্ত্রী বলেন, ‘‘বিশ্বজুড়ে অর্থনৈতিক স্বার্থপরতা বাড়ছে। এখন আমাদের লক্ষ্যপূরণের সময়।’’

আরও পড়ুন : US Special Forces : যুক্তরাষ্ট্রের ‘যুদ্ধযন্ত্র’ ! অপ্রতিরোধ্য এই ১০টি মার্কিন স্পেশাল ফোর্স
স্বদেশী ও নীতি পরিবর্তনের আহ্বান (India US Tariff War)
ব্যবসায়ীদের উদ্দেশে মোদীর বার্তা— স্বদেশী পণ্যের প্রতি গুরুত্ব দিতে হবে(India US Tariff War)। তিনি আশ্বাস দেন, নীতিতে পরিবর্তনের প্রয়োজন হলে তা সরকার বিবেচনা করবে। ‘‘অন্যদের ছোট করে শক্তি নষ্ট করা নয়, বরং নিজেদের শক্তি বৃদ্ধি করাই মূল লক্ষ্য হওয়া উচিত,’’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ‘আত্মনির্ভর ভারত’ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অন্য দেশের উপর নির্ভরশীল হওয়া বিপর্যয়ের অংশ। আমাদের স্বনির্ভর হতে হবে, বিশেষ করে জ্বালানি ক্ষেত্রে।’’ সৌর, হাইড্রোজেন ও পারমাণবিক প্রকল্পে সরকারের বিনিয়োগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘জ্বালানির স্বাধীনতা অর্জন ছাড়া সত্যিকার অর্থে আত্মনির্ভর ভারত গড়ে তোলা সম্ভব নয়।’’


