Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত ও দলগত উভয় বিভাগেই সাফল্য পেল অভিনব সাউ (Abhinav Shaw)। এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র পর্যায়ে ব্যক্তিগত ও দলগত বিভাগে সোনা।
Asian Shooting Championship 2025 (Abhinav Shaw)
বাংলার ছেলে অভিনব সাউয়ের দুর্দান্ত পারফর্মেন্স। এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র পর্যায়ে ব্যক্তিগত ও দলগত বিভাগে সোনা জিতলেন বাংলার ছেলে (Abhinav Shaw)। তার সাফল্যে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডলে অভিনন্দন জানিয়েছেন অভিনবকে। অভিনবকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে চারটি সোনা জিতেছে ভারত। এর মধ্যে ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র পর্যায়ে ব্যক্তিগত ও দলগত বিভাগে সোনা জেতে অভিনব (Abhinav Shaw)। অভিনব সাউয়ের পারফর্মেন্সের কারণে শ্যুটিংয়ে দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়া। একেবারে শীর্ষে রয়েছে ভারতীয় দল।
কাজাখস্তানের শ্যামকেন্ত-এ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করছে অভিনব। আর সেখানেই ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র পর্যায়ে ব্যক্তিগত ও দলগত বিভাগে সোনা জিতল সে। ব্যক্তিগত বিভাগে ২৫০.৪-২৫০.৩ পয়েন্টে সে হারিয়েছে দক্ষিণ কোরিয়ার হুন সেও লি-কে। দলগত বিভাগে অভিনব, সুরেশ ভানিথা ও হিমাংশুরা ১৮৯০.১-১৮৮৫.১ পয়েন্টে হারিয়েছে চিনকে।
আরও পড়ুন: GST Exemption: জীবন ও স্বাস্থ্যবিমায় GST ছাড় কেন্দ্রের, মমতার দাবিতেই নরম মনোভাব!
অভিনব মাত্র ১০ বছর বয়সেই জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছিল অভিনব। এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপেও তার ইতিহাস গড়ার দিকে ভারতীয় কেউ শ্যুটার। অভিনবকে নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন ‘আসানসোলের অভিনব কাজাকস্তানে ১৬তম এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র এয়ার রাইফেল বিভাগে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছে। অভিনবকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালবাসা।’

অভিনবকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালবাসা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী অভিনবের বাবা, মা ও পরিবারের সবাইকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অভিনবের ভবিষ্যতের সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন (Abhinav Shaw)।
অভিনবকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তার পোস্টে অভিনবের দীর্ঘদিনের সাফল্য ও প্রতিভার কথা বলেছেন। তিনি লেখেন ‘কাজাখস্তানের শ্যামকেন্ত-এ মঞ্চ আলোকিত করেছেন। বাংলার ছেলে অভিনব ও পুরো দলকেই সাফল্যের জন্য অভিনন্দন। তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা’ (Abhinav Shaw)।


