Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের পথ চলা শুরু (Kolkata Metro Railway)। হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় হয়ে বেলেঘাটা, আর নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর। শুক্রবার কলকাতায় এসে একসঙ্গে তিন মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অল্প সময়ের মধ্যেই এবার শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে পৌঁছানো যাবে। কলকাতার গণপরিবহণের খরচ আরও কমল। যাতায়াতের আরও সুবিধা হল। শিয়ালদহ, হাওড়ার মতো ব্যস্ত রেলস্টেশনের সঙ্গে মেট্রো জুড়ে গেল। তার ফলে ঘণ্টার সফর এখন কয়েক মিনিটে হয়ে যাবে। একই ভাবে বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাওয়াও সহজ হবে।
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ সময়সূচি (Kolkata Metro Railway)
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে সোম থেকে শনিবার ১৮৬টি মেট্রো চলবে (Kolkata Metro Railway)।উভয় দিক থেকে ৯৩টি করে মেট্রো পরিষেবা থাকবে। প্রতি ৮ মিনিট অন্তর মিলবে মেট্রো পরিষেবা। সোম থেকে শনিবার হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে।
অন্যদিকে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৩২ মিনিটে। সোম থেকে শনিবার হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশ্যে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের উদ্দেশ্যে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৭ মিনিটে। গ্ৰিন লাইনে রবিবার প্রতি ১৫ মিনিট অন্তর ১০৪টি মেট্রো চলবে। রবিবার প্রথম মেট্রো সকাল ৯টা এবং শেষ ট্রেন রাত ৯টা ৪৫ মিনিটে ছাড়বে।

কবি সুভাষ থেকে বেলেঘাটা সময়সূচি (Kolkata Metro Railway)
কবি সুভাষ থেকে বেলেঘাটা রুটে সোম থেকে শুক্রবার ৬০টি মেট্রো পরিষেবা থাকবে।উভয় দিক থেকে ৩০টি করে মেট্রো চলবে (Kolkata Metro Railway)। প্রতি ২৫ মিনিট অন্তর মিলবে মেট্রো পরিষেবা। এই রুটে প্রথম মেট্রো সকাল ৮টা এবং শেষ মেট্রো রাত ৮টা ৫মিনিটে ছাড়বে। শনিবার ও রবিবার অরেঞ্জ লাইনে কোনো মেট্রো পরিষেবা থাকবে না

আরও পড়ুন : Mohun Bagan Super Giant : বড় চমক মোহনবাগান সুপার জায়ান্টের,পাঁচ বছরের চুক্তিতে সবুজ-মেরুনে মেহতাব সিং
নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর সময়সূচি (Kolkata Metro Railway)
নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর রুটে সোম থেকে শুক্রবার ১২০টি মেট্রো চলবে (Kolkata Metro Railway)। উভয় দিক থেকে ৬০টি করে মেট্রো পরিষেবা থাকবে। প্রতি ১০ মিনিট থেকে ১৫ মিনিট অন্তর মিলবে মেট্রো পরিষেবা।এই রুটে প্রথম মেট্রো সকাল ৭টা ৫৮ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৮টায় ছাড়বে। শনিবার ও রবিবার হলুদ লাইনে কোনো মেট্রো পরিষেবা থাকবে না।
শুক্রবার কলকাতা মেট্রো রেলের আরো ১৪ কিলোমিটার বিস্তার হল। শিয়ালদহ, হাওড়ার মতো স্টেশন ও কলকাতা বিমানবন্দর যুক্ত হয়ে গেল শহরের বিভিন্ন প্রান্তের সঙ্গে। এতে শহরের যানজট সমস্যায় বেশ খানিকটা স্বস্তি মিলতে পারে।


