Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : এশিয়া কাপের দল ঘোষণা হয়ে গেছে। দলে জায়গা করে নিয়েছেন তারকা ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson)। কেরালা ক্রিকেটে ব্যাটিং করছেন দুর্দান্ত ফর্মে।
বিধ্বংসী ব্যাটিংয়ে বার্তা দিলেন সমালোচকদের (Sanju Samson)
এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডেকে সমালোচনার মুখে পড়তে হয়েছে কিছু সিদ্ধান্তের জন্য। তবে তাদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছেন স্যামসন। টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের হয়ে অভিষেক শর্মার সঙ্গে ওপেনে নামতেন সঞ্জু। তবে গিলের প্রত্যাবর্তনের কারণে তার ব্যাটিং পসিশন নিয়ে একটা প্রশ্ন থাকছে (Sanju Samson)।
দেশের জার্সিতে বিগত কিছু ম্যাচে তেমন ভাল ফর্ম না থাকায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। সেই সমালোচনার সব জবাব দিতেই কেরালা ক্রিকেট লিগকে বেছে নিয়েছেন তারকা। রবিবার শিরোনামে আসেন দুরন্ত সেঞ্চুরি করে। মঙ্গলবারও বজায় রাখলেন সেই ধারা। ঝোড়ো ইনিংস খেলে বার্তা দিলেন সবাইকে (Sanju Samson)।
আরও পড়ুন : Himachal Pradesh Cloudburst: বর্ষার তাণ্ডবে হিমাচলপ্রদেশে ব্যাপক ক্ষতি, মৃতের সংখ্যা ছাড়ালো ৩১০
মঙ্গলবার ত্রিশুর টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামে তাঁরা। প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন ভারতের এই তারকা ব্যাটার। পঞ্চম ওভারে সিজোমোনের চতুর্থ বলে ছক্কা মারেন তিনি। সেই বলটি ছিল নো বল। পঞ্চম বল অর্থাৎ ফ্রি হিটে ফের ছক্কা মারেন স্যামসন। অর্থাৎ ১ বলে ১৩ রান করেন তিনি, যা খুব কম দেখা যায় ক্রিকেটে।

শেষ পর্যন্ত ৪৬ বলে ৮৯ রানে আউট হন। তার এই ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ৯টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ১৯৩.৪৮। গত ম্যাচে ৫১ বলে ১২১ রানের ইনিংস খেলেছিলেন সঞ্জু। হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন ১৬ বলে। ৪২ বলে করেন সেঞ্চুরি। ওপেন থেকে লোয়ার মিডল অর্ডার, দলের প্রয়োজনে এশিয়া কাপে যেকোনও পজিশনে ব্যাট করতে যে তিনি প্রস্তুত, সেই বার্তাই দিলেন ব্যাট হাতে দিলেন বলেই মনে করছেন একাংশ (Sanju Samson)।


