Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কদিন আগেই এই প্রাক্তন পাক তারকা পাকিস্তান দল ও তাদের পারফরমেন্স নিয়ে মুখ খুলেছেন (Asia Cup 2025)। এবার এশিয়া কাপে ব্রাত্য তারকাদের নিয়ে তিনি দিলেন বড় স্টেটমেন্ট।
বাসিত আলির বড় স্বীকারোক্তি (Asia Cup 2025)
আসন্ন এশিয়া কাপের দল নির্বাচন হয়ে গেছে ভারতের। ১৫ জনের দল নিয়ে এশিয়া কাপে মাঠে নামছে ভারত। এশিয়া কাপে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে চর্চা বেড়েই চলেছে। পাকিস্তান তাদের দল ঘোষণা করেছে। সেই দলে জায়গা পান নি দলের দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম ও রিজওয়ান। বোর্ডের চুক্তিতে তাদের অবনমনও হয়েছে (Asia Cup 2025)।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে মাঠে নামতে চলেছে ভারতীয় দল। শুভমান গিল দলের সহ অধিনায়ক। তবে ভারতের দল নির্বাচন নিয়েও জলঘোলা কম হচ্ছে না। অনেকেই বিস্ময় প্রকাশ করেছে। দলে জায়গা পান নি শ্রেয়স আইয়ার, সামি, সিরাজ। সেই নিয়েও চর্চা তুঙ্গে (Asia Cup 2025)।
এই বিতর্কের মধ্যে ভারতের দল নির্বাচনে ব্রাত্য থাকা তারকাদের দরাজ সার্টিফিকেট দিয়ে প্রাক্তন পাক তারকা বাসিত আলি বলেছেন ‘শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ ও মহম্মদ সামি যদি পাকিস্তানের ক্রিকেটার হত, তাহলে ওরা এ ক্যাটেগরিতে জায়গা পেত।’ কার্যত এই দল নির্বাচন দেখে তিনি বিস্ময় প্রকাশ করেছেন।

প্রসঙ্গত কদিন আগেই তিনি পাকিস্তান দলকে একহাত নিয়েছেন। তাদের ক্রমাগত খারাপ পারফরমেন্স নিয়ে তিনি হতাশ। তিনি তার একটি বক্তব্যে বলেছিলেন ভারত পাকিস্তানের হাল খারাপ করে দেবে এশিয়া কাপের মাঠে। তাই তিনি চান ভারত যাতে এই ম্যাচ না খেলে (Asia Cup 2025)।
আরও পড়ুন : Ravichandran Ashwin: দলের সঙ্গে দূরত্বের কারণেই অবসর? ক্রমশ বাড়ছে জল্পনা
এশিয়া কাপের প্রস্তুতিতে পাখির চোখ টি-২০ বিশ্বকাপ। দল নির্বাচনও সেই কথা মাথায় রেখেই করা হয়েছে। এবারের এশিয়া কাপ হবে টি টোয়েন্টি ফরম্যাটে। ভারতের অভিযান শুরু হচ্ছে ১০ সেপ্টেম্বর থেকে। ১৪ সেপ্টেম্বর ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। গিলের দলে জায়গা পাওয়া নিয়েও চর্চা চলছিল। তবে দলে জায়গা করে নিয়েছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক।
সেরা ছন্দে থাকা শ্রেয়স আইয়ার দলে জায়গা না পাওয়ায় অনেকেই নিজেদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে। ২০২৫ সালের আইপিএলে রান সংগ্রহের দিক থেকে শ্রেয়স আইয়ার ছিলেন ষষ্ঠ স্থানে। ১৭টি ম্যাচে তার ঝুলিতে ছিল ৬০৪ রান। যশস্বী জয়সওয়াল আইপিএলে ১৪টি ম্যাচ থেকে ৬টি পঞ্চাশ সহ ৫৫৯ রান করেন। রিজার্ভ প্লেয়ারদের তালিকায় যশস্বীকে রাখা হয়েছে। তবে দলে জায়গা পান নি শ্রেয়স। বাসিত আলি শ্রেয়স আইয়ারের বাদ যাওয়া নিয়ে বলেনএটা দুর্ভাগ্যজনক, এবং শ্রেয়সের সঙ্গে এটা ঠিক হয় নি বলেও জানান প্রাক্তন পাক তারকা (Asia Cup 2025)।


