Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : তারকা দম্পতি রাজা ও নবনীতার (Raja-Nabonita) জিমে প্রতি বছরের মতো এ বছরও আয়োজন হল বিশ্বকর্মা পুজো। পুরো পুজোর দায়িত্ব নিয়েছিলেন নবনীতা দে (Nabonita Dey) নিজেই। যদিও শরীরটা ভালো নেই নবনীতার, তবুও শুটিং থেকে ছুটি নিয়ে তিনি মন দিয়ে করেছেন সব আয়োজন। কাজের চাপ থাকলেও, পুজোর আয়োজন করতে তিনি ভীষণ ভালোবাসেন। নবনীতার প্রশংসা করলেন রাজা। এই তারকা জুটির বাড়িতে কেন হয় না মূর্তিপুজো ? কারা কারা আসলেন অতিথি হিসেবে ? ভোগেতে কী কী আয়োজন করা হয়েছিল ? কী বিষয়ে অভিনেতার আফসোস রয়েছে ? এসব কিছুই রাজা নবনীতা (Raja-Nabonita)শেয়ার করে নিলেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে।
মূর্তি পুজো কেন হয় না ? (Raja-Nabonita)
প্রায় সাত বছর ধরে বিশ্বকর্মা পুজোর আয়োজন করে চলেছেন রাজা নবনীতা (Raja-Nabonita)। তাঁদের জিমের পুজো এটি। রাজের পৈতৃক বাড়িতে এখনও বিশ্বকর্মা মূর্তির পুজো হয়। তাই তাঁরা পট বা ছবির পুজো করে থাকেন। পুজোর ভোগেও ছিল নানা রকম আয়োজন – পোলাও, পনির, আলুর দম, পাঁপড়, মিষ্টি আরও অনেক কিছু।
পোশাকে রং মিলান্তি (Raja-Nabonita)
বিশেষ করে চোখে পড়েছে রাজা-নবনীতার (Raja -Nabonita) পোশাকের রঙের মিল। যদিও তাঁরা বলেন, এটি একেবারেই কাকতালীয়। আসলে তাঁদের মেয়ে বাবার জন্য পোশাকটি পছন্দ করেছে, যেটি পরে মিলে যায় মায়ের পোশাকের রঙের সঙ্গেও।
পুজোর দিনে রাজা আদরে নবনীতার কপালে একটি চুমু খেয়ে ধন্যবাদ জানান নবনীতার এই একার উদ্যোগকে। অভিনেতা নিজেও মেনে নিয়েছেন, পুজোর যাবতীয় দায়িত্ব নবনীতা একাই সামলেছেন। তিনি বলেন, “নবনীতা সবকিছু সুন্দরভাবে করেছে , একা হতেই।”
অভিনেতার আফসোস
তবে পুজোর দিন একটা আফসোসের কথাও জানান অভিনেতা রাজা চ্যাটার্জি (Raja Chatterjee)। ছোটবেলার মতো আর এখন আর ঘুড়ি ওড়ানো হয় না। তিনি বলেন, “আমি কয়েকজন বাচ্চাকে জিজ্ঞেস করলাম, তারা ঘুড়ি ওড়ায় কিনা। তারা বলল, হ্যাঁ, ফোনে ঘুড়ি ওড়ায়! মানে এখন সব ফোনে।” এই পরিবর্তন নিয়ে কিছুটা দুঃখও প্রকাশ করে রাজা বলেন, ” সামনে এক কঠিন যুগ আসছে, জানি না এদের কী হবে ?”
কারা কারা উপস্থিত ছিলেন?
রাজা নবনীতার (Raja -Nabonita) আয়োজন করা বিশ্বকর্মা পুজোতে উপস্থিত ছিলেন মল্লিকা বন্দ্যোপাধ্যায় (Mallika Banerjee), চাঁদনী সাহা (Chandni Saha) ও আরও অনেকেই।
আরও পড়ুন: Israel Hamas Conflict : শুধু আকাশপথ নয়, এ বার স্থলবাহিনীও গাজায় প্রবেশ! গাজা ছাড়ছেন দলে দলে মানুষ
সব মিলিয়ে এবারের বিশ্বকর্মা পুজো ছিল একদম ঘরোয়া, ভালোবাসায় মোড়া, পরিবার কেন্দ্রিক এবং কিছুটা নস্টালজিয়া ভরা। নবনীতার উদ্যোগ, রাজার মনের কথা আর ছোট্ট মেয়ের পোশাক বেছে দেওয়ার গল্প ,সব মিলে এই তারকা পরিবারে এক হৃদয়ছোঁয়া পুজোর আবহ তৈরি করেছে।


