Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুজো মানেই বাঙালির আবেগ, আর সেই আবেগে বারবার জল (Puja 2025 Weather Update) ঢেলে দেয় বৃষ্টি। চলতি বছরও তার ব্যতিক্রম হচ্ছে না বলেই ইঙ্গিত মিলছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে। শুক্রবার বিকেলে প্রকাশিত বিশেষ আবহাওয়ার বুলেটিনে জানানো হয়েছে, ষষ্ঠীর দু’দিন আগেই বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে। তার সরাসরি প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে।
উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত সক্রিয় নিম্নচাপ (Puja 2025 Weather Update)
বর্তমানে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি সক্রিয় নিম্নচাপরেখা (Puja 2025 Weather Update) বাতাসের উপরিভাগে বিদ্যমান রয়েছে। এর জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গ এখনো তুলনামূলকভাবে শান্ত থাকলেও, আগামী দু’দিন কলকাতা সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পরপরই।
আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত (Puja 2025 Weather Update)
আবহাওয়া দফতর জানিয়েছে, মহালয়ার দিন, অর্থাৎ রবিবার (Puja 2025 Weather Update), দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ থাকবে মেঘলা। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, তবে সামগ্রিকভাবে আবহাওয়া থাকবে মূলত রৌদ্রোজ্জ্বল। তবে এটাই স্থায়ী নয়। কারণ, উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা আগামী ২২ সেপ্টেম্বর নাগাদ উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করতে পারে। এর ফলেই দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে।
একাধিকবার বৃষ্টিপাত হতে পারে
এই ঘূর্ণাবর্তের জেরে ২৫ সেপ্টেম্বর (তৃতীয়া) পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। সেটি পরবর্তী সময়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর (পঞ্চমী থেকে সপ্তমী) পর্যন্ত সক্রিয় থাকবে বলে মনে করা হচ্ছে। ওই সময় কলকাতায় আকাশ থাকবে মেঘলা, সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩২ ডিগ্রির মধ্যে থাকলেও কোথাও কোথাও একাধিকবার বৃষ্টিপাত হতে পারে।
অষ্টমী, নবমী এবং দশমীতে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে!
আলিপুর আবহাওয়া দফতরের কর্তা হবিবুর রহমান জানিয়েছেন, “পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও অষ্টমী, নবমী এবং দশমীতে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে। ২ অক্টোবর, অর্থাৎ দশমীর দিন তুলনামূলকভাবে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে।”
আরও পড়ুন: West Bengal Weather: মহালয়ার প্যান্ডেল হপিং কি ভিজে যাবে বৃষ্টির দাপটে?
এ বছরের পুজো তুলনামূলক আগেই পড়ায় বর্ষা বিদায় নেয়নি এখনো। তাই পুজোর দিনগুলোতে রোদ-বৃষ্টির লুকোচুরি চলবে বলেই মনে করছেন আবহাওয়াবিদেরা। তবে নিম্নচাপের গতি ও শক্তি পর্যবেক্ষণে রয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিনের আপডেটেই স্পষ্ট হবে, পুজোর আনন্দে ঠিক কতটা ছন্দপতন ঘটাতে পারে এই বর্ষা।


