Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এক রাতের টানা বৃষ্টিতে কার্যত (Durga Puja Weather) বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতা ও তার আশপাশের এলাকা। শহরের বহু জায়গা এখনও জলমগ্ন, কোথাও কোথাও জনজীবন স্বাভাবিক হতে সময় লাগছে। এরই মধ্যে নতুন করে দুর্যোগের বার্তা দিল আবহাওয়া দফতর। পুজোর ঠিক আগেই ফের দক্ষিণবঙ্গের ওপর ভর করতে চলেছে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ। পঞ্চমীর দিন থেকেই শুরু হতে পারে বৃষ্টির নতুন দফা, যা চলবে ষষ্ঠী পর্যন্ত।
রাতভর বৃষ্টি (Durga Puja Weather)
গত সোমবার রাতভর বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় ৩০০ মিলিমিটারেরও (Durga Puja Weather) বেশি বৃষ্টি হয়েছে। এর জেরে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। জল জমে যাওয়ায় নাকাল নাগরিকেরা। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মায়ানমার উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা ধীরে ধীরে পশ্চিমে সরছে। এর প্রভাবে আগামী কয়েকদিনের মধ্যেই উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পুজোয় বৃষ্টি? (Durga Puja Weather)
- পঞ্চমীর দিন, অর্থাৎ শনিবার, দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে এই নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করতে পারে (Durga Puja Weather) । এর জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টিও। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
- ষষ্ঠী পর্যন্ত এই বৃষ্টির ধারা বজায় থাকতে পারে। এর মাঝে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের মানুষজনকে সতর্ক থাকতে বলা হয়েছে।

- শুধু তাই নয়, আবহাওয়াবিদদের মতে, অষ্টমীর সময় আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। সেই ঘূর্ণাবর্ত নবমীর রাত থেকে ফের বৃষ্টি বাড়িয়ে দিতে পারে দক্ষিণবঙ্গে। ফলে এবারের দুর্গাপুজোতে একের পর এক নিম্নচাপের কারণে উৎসবের আনন্দে জল ঢালার আশঙ্কা থেকেই যাচ্ছে।
আরও পড়ুন: SBI New Rule: অতিরিক্ত টাকায় এবার বেশি লাভ! এসবিআই-র নতুন সুইপ নিয়মে চমক!
আজকের আবহাওয়া (Durga Puja Weather)
আজ, বৃহস্পতিবার, সকাল থেকে রোদের দেখা মিললেও তাপমাত্রা খুব একটা (Durga Puja Weather) বাড়েনি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। তবে শুক্রবার থেকে আবার আকাশের মুখ গোমড়া হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া (Durga Puja Weather)
উত্তরবঙ্গে আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই। তবে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত উত্তরবঙ্গে তেমন কোনও সতর্কতা নেই।


