Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিগত সপ্তাহে নতুন আইপিও লিস্টিংয়ে বেশ ভাল লাভ দিয়েছে লগ্নিকারীদের। এই সপ্তাহে লিস্টিং হতে চলেছে ২৪টি সংস্থার আইপিও (IPO)।
বাজারে আসছে আইপিও-র জোয়ার (IPO)
গত সপ্তাহের আইপিও ঝড় উঠেছিল মার্কেট জুড়ে। বড় লাভের মুখ দেখেছিলেন বিনিয়োগকারীরা। এবার আইপিও-র জোয়ারে ভাসতে চলেছে প্রাইমারি মার্কেট। ২৮টি সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হয়েছিল গত সপ্তাহে। এই সপ্তাহে ২০টি আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হতে চলেছে। তাছাড়া ২৪টি সংস্থার আইপিও লিস্টিং হতে চলেছে চলতি সপ্তাহে। যার মধ্যে আছে ৯টি মেনবোর্ড ও ১৫টি স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ (IPO)।
Mainboard IPO
- গ্লটিস আইপিও: ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত চলবে সাবস্ক্রিপশন। এর প্রাইস ব্যান্ড ১২০ থেকে ১২৯ টাকা।
- ফ্যাবটেক টেকনোলজিস আইপিও: ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত সাবস্ক্রিপশন চলবে এই আইপিও-র। এর প্রাইস ব্যান্ড ১৮১ টাকা থেকে ১৯১ টাকা।
- ওম ফ্রেট ফরওয়ার্ডস আইপিও: এর সাবস্ক্রিপশন চলবে ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত। এর প্রাইস ব্যান্ড ১২৮ টাকা থেকে ১৩৫ টাকা।
- অ্যাডভান্স অ্যাগ্রোলাইফ আইপিও: এর সাবস্ক্রিপশন চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত। এই সিঙস্থার প্রাইস ব্যান্ড ১২০ টাকা থেকে ১২৯ টাকা।

আরও পড়ুন: Weather Update: ষষ্ঠীর মতোই শুকনো সপ্তমী, কিন্তু নবমী-দশমীতে ঝেঁপে নামতে পারে বৃষ্টি!
SME IPO
চলতি সপ্তাহে স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ সেগমেন্টের প্রায় ১৬টি সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হবে। যার মধ্যে সোমবার থেকে সাবস্ক্রিপশন শুরু হবে ধিলন ফ্রেট ক্যারিয়ার আইপিও, সুবা হোটেলস আইপিও, ওম মেটালোজিক আইপিও, বিজয়পিডি কিউটিক্যাল আইপিও, সোধানি ক্যাপিটাল আইপিও এবং চিরহরিৎ আইপিও-র।
তাছাড়াও চলতি সপ্তাহে সাবস্ক্রিপশন চলবে এ ছাড়াও সানস্কাই লজিস্টিক আইপিও, মিউনিশ ফর্ম আইপিও, ইনফিনিটি ইনফোওয়ে আইপিও, শিল বায়োটেক আইপিও, জেইলো ই-মোবিলিটি আইপিও, বিএজি কনভারজেন্স আইপিও, ভ্যালপ্ল্যাস্ট টেকনোলজিস আইপিও, গ্রিনলিফ ইনভিরোটেক আইপিও, শিপওয়েভস অনলাইন আইপিও এবং শ্লোকা ডায়েস আইপিও-র (IPO)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


