Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দশমীতে সবারই মন ভারাক্রান্ত থাকে। কিন্তু সেই দিনই মেসির ভারত সফরের বার্তা হাসি ফুটিয়েছে ক্রীড়াপ্রেমীদের মুখে (Lionel Messi)।
ভারত সফর নিয়ে মেসির বার্তা (Lionel Messi)
বৃষ্টির পূর্বাভাস থাকলেও প্যান্ডেল প্যান্ডেলে ভিড় জমিয়েছে প্রায় সব বাঙালি। রাট জেগে সেই উন্মাদনা চোখে পড়ার মতো। কিন্তু যখনই দশমী দিন আসে তখনই মনখারাপ গ্রাস করে যেন সবাইকে। কিন্তু তার মধ্যেও এলো সুখবর। আর এই খবরে ফুটবলপ্রেমীদের মুখে হাসি ফুটবে। আর্জেন্তাইন মহাতারকা লিওনেল মেসি নিচিত করলেন তার ভারত সফরের কথা। ২০১১ সালে শেষবার তিনি এসেছিলেন ভারতে। এবার ১৪ বছর পরে আবার যে ভারতে আসার জন্য তিনি মুখিয়ে আছেন সেই কথাই জানিয়েছেন মেসি (Lionel Messi)।
বৃহস্পতিবার GOAT কাপ ও GOAT কনসার্টে অংশগ্রহণ নিয়ে মুখ খোলেন মেসি একটি অনুষ্ঠানে। সেখানে মেসি বলেন ‘এই সফরের অংশ হতে পারা গর্বের বিষয় আমার কাছে। খুবই স্পেশ্যাল আমার কাছে ভারত সফর।’ সেই অনুষ্ঠানে তিনি ১৪ বছর আগে ভারতে আসার কথাও উল্লেখ করেন। তিনি বলেন ‘অনেক সুখস্মৃতি রয়েছে। সমর্থকদের কথাও বলতেই হবে, ওদের দারুন লেগেছিল।’

মেসি বলেন ভারত একটি ফুটবলপ্রেমী দেশ। তিনি খেলার জন্য তার ভালবাসার কথা ভাগ করে নেওয়ার কথাও জানান। মেসি নতুন প্রজন্মের ভারতীয় ফুটবলপ্রেমীদের দেখার জন্য যে মুখিয়ে আছেন সেই কথাও জানান। মেসির কাছ থেকে এই বিশেষ বার্তা আসার পর থেকেই চর্চা শুরু হয়ে গেছে ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে।

আরও পড়ুন: Kojagari Lakshmi Puja : শুধু এক রাতের অতিথি হয়ে কেন আসেন দেবী লক্ষ্মী?
GOAT কাপ ও কনসার্টে অংশ নেওয়ার জন্য ডিসেম্বর মাসে ভারত সফরে আসছে ফুটবল কিংবদন্তি। ১৩ ডিসেম্বর কলকাতায় আসবেন মেসি প্রথমে। নানান কর্মসূচির পাশাপাশি তাকে দেখা যাবে যুবভারতী স্টেডিয়ামে আয়োজিত একটি প্রদর্শনী ম্যাচেও। সেখানে উপস্থিত থাকার কথা আছে সৌরভ গঙ্গোপাধ্যায়, ভাইচুং ভুটিয়া, লিয়েন্ডার পেজেরও। কলকাতার পর তার যাওয়ার কথা আমেদাবাদ, মুম্বই ও দিল্লি। ভারতীয় ফুটবলপ্রেমীরা এখন দিন গুনছেন তাদের স্বপ্নের নায়ককে চোখের সামনে থেকে দেখার জন্য (Lionel Messi)।


