Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগের (CM Mamata Banerjee) মধ্যে রাজনৈতিক উত্তেজনা চরমে। নাগরাকাটায় ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত হন মালদহ উত্তর কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু। সোমবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রাজ্য রাজনীতিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে গিয়ে আক্রান্ত সাংসদের সঙ্গে সাক্ষাৎ করেন।
আইসিইউতে চিকিৎসাধীন (CM Mamata Banerjee)
সাংসদের শারীরিক অবস্থার বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, “বিজেপি সাংসদের (CM Mamata Banerjee) অবস্থা স্থিতিশীল। উনি ডায়াবেটিসে আক্রান্ত, তাই বিশেষ নজরে রাখা হচ্ছে।” হাসপাতাল সূত্রে খবর, সাংসদের চোখের নিচের হাড় ভেঙেছে। অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।
তাঁদের লক্ষ্য করে ইটবৃষ্টি (CM Mamata Banerjee)
এই ঘটনায় শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও (CM Mamata Banerjee) আক্রান্ত হন বলে জানা গিয়েছে। নাগরাকাটায় জলবন্দি মানুষের মধ্যে ত্রাণ বিলি করতে গিয়ে তাঁদের লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। এই হামলার তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তবে এই রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই মুখ্যমন্ত্রীর সরাসরি হাসপাতালে গিয়ে দেখা করার পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ।

মানুষের প্রতিক্রিয়া!
হাসপাতাল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী বলেন, “আমি কোনওরকম হিংসা সমর্থন করি না। সবাইকে সংযত থাকতে হবে। আমি চাই না কোনও দুর্ঘটনা হোক। তবে যদি কেউ প্লাবিত এলাকায় ৩০-৪০টা গাড়ি নিয়ে হঠাৎ করে ঢুকে পড়ে, মানুষের প্রতিক্রিয়া আসতেই পারে।”
বিতর্কের ঝড়
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় ওঠে। বিজেপি নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রী হিংসার ঘটনাকে ন্যায্যতা দিতে চাইছেন। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে পাল্টা জবাব দিয়ে লেখেন, “এটা দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক যে দেশের প্রধানমন্ত্রী তদন্তের আগেই একটি প্রাকৃতিক দুর্যোগকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন। বিজেপি নেতারা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে বিশাল কনভয় নিয়ে দুর্গত এলাকায় গিয়েছেন, তাও রাজ্য প্রশাসনকে না জানিয়ে। এরপর রাজ্য পুলিশ বা তৃণমূল কংগ্রেসকে দায়ী করা অন্যায়।”
আরও পড়ুন: Gold Rate Today: উৎসবের মরসুমে চড়ছে সোনার দাম, আজ কত দরে বিকোচ্ছে?
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার উত্তরবঙ্গের বিভিন্ন দুর্যোগপীড়িত এলাকা ঘুরে দেখেন। মিরিকের দুধিয়ায় দুর্গতদের সঙ্গে কথা বলেন এবং সেতু পুনর্নির্মাণের আশ্বাস দেন।


