Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সময় ভারতের হেড কোচ ছিলেন গৌতম গম্ভীর। তবে রোহিতের চোখে এই জয়ের কৃতিত্ব রাহুল দ্রাবিড়ের (Rohit Sharma)।
গম্ভীর নন জয়ের কৃতিত্ব দ্রাবিড়ের (Rohit Sharma)
ODI ফরম্যাটে বহুদিন আইসিসি ট্রফি যেতেনি ভারতীয় দল। সেই খরা কাটে ২০২৫-এর মার্চ মাসে। ২০১৩ সালের পর চলতি বছরে ভারত যেতে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই সময়ে দলের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। বলা যায় তার হাত ধরেই আসে ভারতের এই সাফল্য। ১২ বছর পর এই ট্রফি জয়ে রোহিতের পাশাপাশি বড় অবদান ছিল শ্রেয়স আইয়ার, বরুণ চক্রবর্তী, মহম্মদ সামির। ভারতের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের এটাই প্রথম ট্রফি জয়। তবে গম্ভীর নন এই ট্রফি জয়ের কৃতিত্ব দ্রাবিড়ের, মত রোহিতের। তিনি জানিয়েছেন ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ই এই জয়ের মূল কান্ডারি। তার দেখানো পথেই হেঁটে এসেছে এই সাফল্য (Rohit Sharma)।

সম্প্রতি একটি অনুষ্ঠানে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্যে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার পুরস্কার পেলেন রোহিত শর্মা। সেখানেই তিনি দ্রাবিড়কে দিলেন দরাজ সার্টিফিকেট। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের প্রসঙ্গও শোনা যায় তার মুখে। তিনি জানান দ্রাবিড়ের তৈরি কেয়া রোডম্যাপ মেনে চলেন দলের প্রত্যেক সদস্য আর তার ফলেই আসে এই সাফল্য (Rohit Sharma)।
রোহিত শর্মা বলেন ‘একবার একটা ম্যাচ জেতার পরে সেটা নিয়ে আর ভাবতাম না। আমাদের ফোকাস হতো পরের ম্যাচের উপরে। সেই কারণে পুরোনো ম্যাচ সম্পর্কিত কোনও ভাবনা জায়গা পেত না মনে। গোটা দলই মেনে চলতো এই নিয়ম এবং এটাই রিপিট হতো। খুবই কার্যকরী হয়েছিল এই প্রক্রিয়া। এই পরিকল্পনাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য এসেছিল। আমরা সেই পদ্ধতিই মেনে চলেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে।’

আরও পড়ুন: Cholera Outbreak: হু হু করে ছড়াচ্ছে কলেরা, বাড়ছে আতঙ্ক!
সেই সময় দলের হেড কোচের দায়িত্বে ছিলেন গম্ভীর। তবে রোহিতের কথায় স্পষ্ট যে সেই জয়ে যদি সবথেকে বেশি কারোর অবদান থেকে থাকে সেটা গম্ভীর নন বরং দ্রাবিড়ের (Rahul Dravid)। তিনি সেদিন দলগত সাফল্যের কথাও উল্লেখ করেন তার বক্তব্যে (Rohit Sharma)।


