Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় বিনোদনমূলক অনুষ্ঠান ‘প্রাণের উৎসব ‘। এই শো আবারও ফিরছে নতুন চমক নিয়ে (Sun bangla)। নাচ, গান আর অভিনয়ে ভরপুর এই বিশেষ আয়োজন দেখা যাবে ১৯ অক্টোবর সন্ধ্যা ৭.৩০টায় সান বাংলার পর্দায়। দর্শকদের জন্য থাকছে দারুণ সব পারফরম্যান্স, নতুন নতুন আয়োজন।
এক মঞ্চে চার নায়িকা (Sun bangla)
এই পর্বের সবচেয়ে বড় আকর্ষণ ,এক মঞ্চে দেখা যাবে বাংলা টেলিভিশনের প্রথম সারির চার জনপ্রিয় নায়িকাকে। তাঁরা হলেন মানালি দে (Manali Dey), দেবলীনা কুমার (Devlina Kumar), দেবাদৃতা (Debadrita) এবং দিপান্বিতা । চারজনেই নিজস্ব স্টাইলে পারফর্ম করবেন। থাকছে সমসাময়িক বাংলা গানের তালে জমজমাট নাচ। দর্শকের মনে এখন প্রশ্ন , কে কুড়িয়ে নেবে সবচেয়ে বেশি হাততালি? চারজনেরই বিশাল ফ্যানবেস, তাই দর্শকদের মধ্যে চলবে চাপা উত্তেজনা ও প্রতিযোগিতা (Sun bangla)।
গানেও থাকছে তারকার ছড়াছড়ি
শুধু নাচ নয়, গানেও থাকছে রথী-মহারথীদের সমারোহ। বাংলা সংগীত জগতের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা থাকছেন মঞ্চে। তাঁদের মধ্যে রয়েছেন ,বাবুল সুপ্রিয় (Babul Supriyo), সমিধ-উরভী (Samidh-Urvi) , অদিতি মুন্সি (Aditi Munshi), তীর্থ, অনুষ্কা পাত্র, প্রণয়, সুচিস্মিতা সহ আরও অনেকে। তাঁদের পরিবেশনায় ভরবে উৎসবের আবহ। পুরো অনুষ্ঠান জুড়ে থাকছে সুর, তাল আর ছন্দের মেলবন্ধন।

খুদে সঞ্চালক
এই পর্বে সঞ্চালনায় থাকছেন দুজন ছোট্ট তারকা , সৌম্য সাহা ও শুভশ্রী। তাঁদের মিষ্টি কথাবার্তা আর প্রাণবন্ত উপস্থাপনা অনুষ্ঠানটিতে আনবে বাড়তি আকর্ষণ। দুই খুদে শিল্পীই এখন দর্শকদের প্রিয় মুখ। তাঁদের সঞ্চালনায় অনুষ্ঠানটি হবে আরও প্রাণবন্ত, আরও রঙিন (Sun bangla)।

থাকবে গল্প আর চমক
‘প্রাণের উৎসব’ এবার সাজানো হয়েছে একটি মিষ্টি গল্পের সূত্রে। গল্পে আসবে ‘ভূতের রাজা’ , যার উপস্থিতি হাসি আর বিনোদনের মাত্রা আরো বাড়িয়ে দেবে। পুরো অনুষ্ঠানটি এক সুতোয় বাঁধা, যেখানে প্রতিটি পারফরম্যান্স গল্পের অংশ হিসেবে যুক্ত থাকবে। দর্শক পাবেন নাচ, গান, নাটক ও মজার মিশ্রণে পূর্ণ এক সন্ধ্যা।

আরও পড়ুন: Rubel Mohona: রুবেলের জ্বালায় শুটিং করতে পারছেন না মোহনা, নতুন সমস্যায় ধারাবাহিক!
উৎসবের আসল আনন্দ (Sun bangla)
‘প্রাণের উৎসব’ এখন সান বাংলার (Sun Bangla) অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান। প্রতিবারই এই শো দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করে। নতুন নতুন পারফরম্যান্স, তারকা সাজানো মঞ্চ আর আনন্দে ভরা আয়োজনই এর সাফল্যের রহস্য। এবারের আয়োজন আরও বড়, আরও রঙিন ও চমকপূর্ণ।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মানালি দে ও দেবাদৃতার ধারাবাহিক শেষ হয়েছে। দিপান্বিতাকে বহুদিন ধারাবাহিকে দেখা যায়নি, তবে দর্শক আশা করছেন খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে । অন্যদিকে রয়েছেন দেবলীনা কুমার, যিনি মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত রয়েছে (Sun bangla)।


