Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ৮.৪ শতাংশ বৃদ্ধি হয়েছে Yes Bank-এর শেয়ার দরের। এক মাসে বেড়েছে প্রায় ১৬ শতাংশের কাছাকাছি (Yes Bank)।
শেয়ার দরে রকেট গতি (Yes Bank)
শেষ ট্রেডিং সেশনে দুই ইনডেক্স সূচকের বৃদ্ধি স্বস্তি এনেছে দালাল স্ট্রিটে। তার মধ্যেই শেয়ার দরে বৃদ্ধির ধারা অব্যাহত রাখলো ইয়েস ব্যাঙ্ক। শুক্রবার এই ৮.৪% বেড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই সংস্থার শেয়ার দর বেড়েছে ২৪.৩০ টাকা। যা ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ (Yes Bank)।
তবে শুধু শুক্রবার নয় এই স্টকের বৃদ্ধি হয়েছে সাড়ে ১২ শতাংশের বেশি অক্টোবর মাসেই। শেষ ৯ ট্রেডিং সেশনের মধ্যে এই স্টকের বৃদ্ধি হয়েছে ৮ ট্রেডিং সেশনেই। প্রাইভেট সেক্টরের এই ব্যাঙ্কের শেয়ার দর বেড়েছে ১৬ শতাংশের আশেপাশে গত এক মাসে।
এই সংস্থার স্টক লগ্নিকারীদের বেশ ভাল রিটার্ন দিয়েছে। এই সংস্থার স্টক ৪০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে শেষ ৬ মাসে। বিগত এক বছরে এই স্টক রিটার্ন দিয়েছে ১২ শতাংশ।
বিশ্লেষকরা এই সংস্থার স্টকের দাম বৃদ্ধির পিছনে একাধিক কারণ চিহ্নিত করেছেন। সম্প্রতি ইয়েস ব্যাঙ্কের বড় অংশের স্টেক কিনেছে জাপানের এক ফিনানশিয়াল সংস্থা। জাপানের সুমিতোমো মিৎসুই ব্যাঙ্কিং কর্পোরেশনের কাছে দেশের এই প্রাইভেট ব্যাঙ্কের ২৪.২২ শতাংশ স্টেক রয়েছে এখন। এর ফলে জাপানের এই সংস্থা এখন ইয়েস ব্যাঙ্কের লার্জেস্ট স্টেকহোল্ডার। জাপানের ওই সংস্থার সাথে জোট বাঁধার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ইয়েস ব্যাঙ্কের বৃদ্ধির পথ আরও প্রশস্ত হবে বলেই মনে করা হচ্ছে। এর পাশাপাশি দেশের চার ক্রেডিট রেটিং এজেন্সি এই ব্যাঙ্কের রেটিং বৃদ্ধি করেছে।

আরও পড়ুন: Weather in Kolkata: বিদায়ের গান না কি নতুন সূচনা! বর্ষার শেষ বৃষ্টিতে কী ইঙ্গিত দিল হাওয়া অফিস?
সমস্ত ফ্যাক্টর একদিকে যেমন অনুঘটকের মতো কাজ করেছে সংস্থার বৃদ্ধিতে তেমনই চলতি অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারে ইয়েস ব্যাঙ্কের ব্যবসার বৃদ্ধি হয়েছে। এই সংস্থার চলতি অর্থবর্ষের প্রথম কোয়ার্টার এবং গত অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারের তুলনায় জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে নেট প্রফিট ও রেভিনিউ বেড়েছে দেশের এই প্রাইভেট ব্যাঙ্কের। ডিপোজিটও বেড়েছে এই সময়ের মধ্যে। এই সব কারণের ইয়েস ব্যাঙ্কের শেয়ার দর ধারাবাহিকভাবে বেড়েছে বলেই মত মার্কেট এক্সপার্টদের (Yes Bank)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


