Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অজিরা। প্রথম ব্যাট করে তাদের স্কোর ১০ উইকেট হারিয়ে ২৩৬ (Virat-Rohit)।
ক্যাচ ধরে রেকর্ড করলেন রোহিত-বিরাট (Virat-Rohit)
অস্ট্রেলিয়া সফরে বিশেষভাবে সবার নজর ছিল বিরত কোহলি ও রোহিত শর্মার দিকে। প্রথম দুই ম্যাচে বিরাট শূন্য রানে ফিরলেও দ্বিতীয় ম্যাচে রান পান রোহিত শর্মা। এবার তৃতীয় ম্যাচে নজির গড়লেন এই তারকা জুটি। ৩৬ বছরের বিরাট ০.৬৭ সেকেন্ড সময়ে ম্যাথু শর্টের ক্যাচ ধরেছেন। শুধু তাই নয়, ফিল্ডার হিসেবেও নজির গড়েছেন কোহলি। ফিল্ডার হিসেবে মাইলফলক স্পর্শ করলেন রোহিত শর্মাও (Virat-Rohit)।
বয়সের সাথে যে বিরাটের ক্ষিপ্রতা আজও কমেনি তারই প্রমাণ দিলেন এই তারকা ব্যাটার। অস্ট্রেলিয়ার ইনিংসের ২৩ তম ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে জোরালো সুইপ মেরেছিলেন শর্ট, কোহলির কাছে সময় কম থাকলেও বল ধরতে কোনও ভুল করেননি তিনি। হর্ষিত রানার বলে কুপার কোনোলির ক্যাচও ধরেন তিনি। এর পাশাপাশি দুটি ক্যাচ নিয়েছেন রোহিত শর্মাও।

সিডনি ম্যাচে জোড়া ক্যাচ নিয়ে গড়লেন নজির। আন্তর্জাতিক ক্রিকেটে কোনও একটা দেশের বিরুদ্ধে সাধারণ ফিল্ডার (উইকেটরক্ষক নয়) হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ ধরার বিশ্বরেকর্ড করলেন তিনি। অজিদের বিরুদ্ধে সব ধরণের ক্রিকেট মিলিয়ে বিরাটের ক্যাচার সংখ্যা ৭৭। ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৬টি ক্যাচ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন স্টিভ স্মিথ। তৃতীয় স্থানে রয়েছেন জয়বর্ধনে। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৭২টি ক্যাচ (Virat-Rohit)।
আরও পড়ুন: India: আজ ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হলে লজ্জার মুখে পড়বে ভারত
শনিবার সিডনিতে দু’টি ক্যাচ নিয়েছেন রোহিত শর্মা। সাধারণ ফিল্ডার হিসাবে (উইকেটরক্ষক নয়) একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি ক্যাচ ধরার মাইলফলক স্পর্শ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ ধরার নজির রয়েছে কোহলির নামে। সাধারণ ফিল্ডার হিসাবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার ক্যাচের সংখ্যা হল ১৬৪। রোহিত রয়েছেন এই তালিকায় ষষ্ঠ স্থানে।
ভারতের সামনে আজ মুখ বাঁচানোর লড়াই। অস্ট্রেলিয়ার ২৩৬ রানের জবাবে ব্যাট করতে নেমে এখনও পর্যন্ত ভারতের স্কোর এক উইকেট হারিয়ে ১৪৩। রোহিত নিজের অর্ধশতরান পূর্ণ করলেন। ব্যাটে রান পেলেন কোহলি। রোহিত শর্মা (৬৪) এবং বিরাট কোহলি (৪০)। এই তারকা জুটির রাজকীয় প্রত্যাবর্তনে কার্যত খুশির হাওয়া সমর্থকে মধ্যে (Virat-Rohit)।


