Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ছট পুজোর আবহে কলকাতা মেট্রোতে বড় পরিবর্তনের ঘোষণা (Kolkata Metro)। সোমবার, ছটপুজোর মূল দিনে শহরের দুই গুরুত্বপূর্ণ রুট , ব্লু লাইন ও গ্রিন লাইন-এ কাটছাঁট করা হয়েছে মেট্রো পরিষেবায়। অন্যদিকে অরেঞ্জ, ইয়েলো ও পার্পল লাইনে আগের মতোই চলবে পরিষেবা। যাত্রীদের সুবিধার্থে শনিবারেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

ব্লু লাইনে মেট্রো পরিষেবা কমবে (Kolkata Metro)
সাধারণত ব্লু লাইনে দৈনিক ২৭২টি মেট্রো চলাচল করে। কিন্তু ছটপুজোর দিন সোমবার আপ ও ডাউন মিলিয়ে চলবে ২৩৬টি মেট্রো। প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।
- নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে।
- শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৪ মিনিটে।
- মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে।
- দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রোও ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে।

শেষ মেট্রোর সময়সূচি (Kolkata Metro)
রাত ৯টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়বে। একই সময়ে, রাত ৯টা ২৮ মিনিটে, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে। শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৩ মিনিটে।
গ্রিন লাইনে পরিষেবায় পরিবর্তন (Kolkata Metro)
গ্রিন লাইনে সাধারণত ২২৬টি মেট্রো চলাচল করে। সোমবার সেখানে চলবে ১৮৬টি মেট্রো, আপ ও ডাউন মিলিয়ে (৯৩টি আপ, ৯৩টি ডাউন)।
পরিবর্তিত সময়সূচি (Kolkata Metro)
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৩২ মিনিটে (অন্যান্য দিনে ছাড়ে সকাল ৬টা ৩৯ মিনিটে)। অর্থাৎ এদিন প্রথম মেট্রো কিছুটা আগেভাগেই পাওয়া যাবে।

শেষ মেট্রোর সময় (Kolkata Metro)
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৭ মিনিটে।
আরও পড়ুন: Bengal Politics: বাম-কংগ্রেস জোট নাকি আলাদা লড়াই! কী হবে রাজ্যের তৃতীয় শক্তির ভবিষ্যৎ?
অন্য লাইনগুলিতে স্বাভাবিক পরিষেবা
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, অরেঞ্জ লাইন, ইয়েলো লাইন ও পার্পল লাইনে সোমবার কোনও পরিবর্তন হবে না। ছটপুজো সত্ত্বেও এই তিনটি রুটে স্বাভাবিক নিয়মেই চলবে মেট্রো। ছট পুজোর দিন বহু যাত্রী পুজো উপলক্ষে যাতায়াত করবেন। তাই যাত্রীদের আগেভাগে সময় জেনে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে কলকাতা মেট্রো।



