Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরুর ঠিক আগে বড়সড় প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিল নবান্ন(Nabanna)। সোমবার রাতেই জারি হয়েছে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি। জানা গেছে, মোট ৫৭ জন আধিকারিককে বদলি করা হয়েছে, যার মধ্যে রয়েছেন ১০ জন জেলাশাসক (DM), অতিরিক্ত জেলাশাসক (ADM), মহকুমা শাসক (SDO) এবং একাধিক দপ্তরের সচিব-স্তরের আধিকারিক।
বদল স্পর্শকাতর জেলাগুলিতে নজর রেখে(Nabanna)
বদল হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, মালদহ, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদের জেলাশাসকদের। প্রশাসনিক সূত্রে খবর, এই সব জেলাকে নির্বাচন কমিশন ‘স্পর্শকাতর জেলা’ হিসেবে চিহ্নিত করেছে। ফলে SIR প্রক্রিয়া শুরু হওয়ার আগেই প্রশাসনিক তৎপরতা জোরদার করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

হিডকো, পুরসভা ও অন্যান্য দপ্তরেও রদবদল(Nabanna)
বদল করা হয়েছে হিডকো, হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ এবং কলকাতা পুরসভাতেও। হিডকোর ম্যানেজিং ডিরেক্টর আইএএস শশাঙ্ক শেট্টি-কে নতুন উত্তর ২৪ পরগনার জেলাশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। বর্তমান জেলাশাসক শরদ দ্বিবেদীকে পাঠানো হয়েছে স্বাস্থ্যদপ্তরের সচিব পদে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে আনা হয়েছে কলকাতা পুরসভার কমিশনার পদে। একইসঙ্গে মুর্শিদাবাদ, পুরুলিয়া ও বীরভূমের জেলাশাসকদেরও বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে বদলি করা হয়েছে।
আরও পড়ুন: Cafe: ক্যাফেতে অবৈধভাবে হুক্কা পার্লার! বাড়িওয়ালা-ক্যাফে মালিকের বচসায় উত্তেজনা
নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি(Nabanna)
আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যে শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। ওয়াকিবহাল মহলের মতে, এই রদবদল তারই অঙ্গ। নির্বাচনের আগে প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করে মাঠপর্যায়ে স্বচ্ছতা ও দ্রুত কাজের গতি নিশ্চিত করতেই এই পদক্ষেপ। তবে একাংশের দাবি, এটি একটি রুটিন বদলি প্রক্রিয়া—যে সব আধিকারিক তিন বছরের বেশি সময় ধরে একই দপ্তরে রয়েছেন, তাঁদের নিয়ম মেনে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন: Cyclone Threat Looms: ‘মান্থা’ কতটা ভয়ানক হতে পারে? কী বলছে মৌসম ভবন?


