Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: উৎসবের ক’টা দিন মানেই আলো ঝলমলে কলকাতা, সঙ্গে জমজমাটি আড্ডা আর ঠাকুর দেখা। কিন্তু পুজো (Durga Puja) এলেই প্যান্ডেল হপিংয়ের টয়লেট পেলে কী আনন্দ মাঝপথেই ফিকে হয়ে যায়? হাজার হাজার মানুষের ঢল, ট্রাফিকের জটলা, রাস্তাঘাট ডায়ভার্সন, বাসের রুট বদল, সব মিলিয়ে গোলকধাঁধায় পড়তে হয় দর্শনার্থীদের।
কোনটা ছেড়ে কোন মণ্ডপে আগে যাবেন, বুঝতে বুঝতেই কেটে যায় অনেকটা সময়। কিন্তু এবার আর নো টেনশন! কারণ, আপনার প্যান্ডেল হপিংকে একদম ট্রাবল-ফ্রি করতে মুশকিল আসান হয়ে এসেছে ‘শারদীয়া’ অ্যাপ। এক ক্লিকেই মিলবে পাবলিক টয়লেটের সন্ধানও।
১. প্যান্ডেল খুঁজুন এক ক্লিকেই (Durga Puja)
আপনার আশেপাশে ঠিক কোন কোন বিখ্যাত পুজো মণ্ডপ রয়েছে, তা নিমেষেই স্ক্রিনে ফুটে উঠবে। দূর-দূরান্তের অজানা ঠাকুর দেখতে গিয়ে আর খেই হারাতে হবে না।
২. ক্রাউড-বিটিং রুট ও লাইভ ম্যাপ
কোন রাস্তায় কম ভিড়? কোন গলি দিয়ে ঢুকলে দ্রুত মণ্ডপে পৌঁছানো যাবে? অ্যাপের লাইভ ম্যাপ আপনাকে বাতলে দেবে ভিড় এড়ানোর সবচেয়ে সহজ ও সংক্ষিপ্ত পথ।
৩. ট্রেন, বাস ও মেট্রোর এ টু জ্যাড আপডেট
পুজোর দিনগুলোয় ঘনঘন মেট্রোর সময়সূচি পাল্টায়, বদলে যায় বাসের রুটও। ‘শারদীয়া’ অ্যাপে পাবেন পাবলিক ট্রান্সপোর্টের লেটেস্ট ও একিউরেট আপডেট, যাতে যাতায়াত হয় একদম মসৃণ।
৪. জরুরি প্রয়োজনে টয়লেট ফাইন্ডার
উৎসবের (Durga Puja) ভিড়ে সবচেয়ে বড় সমস্যা দল পরিষ্কার শৌচাগার খুঁজে না পাওয়া। বিশেষ করে পরিবার বা বন্ধুদের নিয়ে বেরোলে মহা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এটা। কিন্তু ‘শারদীয়া’ অ্যাপের মাধ্যমে আপনার আসেপাশের টয়লেট লোকেশন খুঁজে পাওয়া এখন বাঁ হাতের খেল!

আরও পড়ুন: Kolkata Metro : শহর পেরিয়ে এবার শহরতলিতে! ১৩০ কিমি সম্প্রসারণের পথে কলকাতা মেট্রো
প্যান্ডেল হপিং এখন আরও স্মার্ট। শারদীয়া আপনাকে পৌঁছে দেবে সেরা প্যান্ডেল, সহজ পথ আর প্রিয় মানুষদের কাছে। তাই আর দেরি কেন? এখনই আপনার ফোনে ভিজিট করুন Sharodiya.com আর বিনামূল্যে ডাউনলোড করে নিন কলকাতার সেরা দুর্গোৎসব গাইড অ্যাপটি। পুজো কাটুক ঝামেলাহীন, আনন্দে আর আড্ডায়!


