Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মনে করা হচ্ছে, ICC বোর্ডের সব সদস্যই ট্রফি বিতর্কে ভারতের পাশে রয়েছেন এবং প্রত্যেকেই চান যে, ট্রফিটি যোগ্য হিসেবে যাতে ভারতই পায় (Asia Cup Trophy)।
ICC-র বৈঠকে চাপে নকভি (Asia Cup Trophy)
এশিয়া কাপ শেষ হওয়ার পর এক মাসের বেশি হয়ে গিয়েছে কিন্তু চ্যাম্পিয়ন দল হিসেবে ভারত এখনও ট্রফি হাতে পায়নি। ২৯ সেপ্টেম্বর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের খেতাব ভারত জিতেছিল কিন্তু তাঁরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভাপতি মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে রাজি হননি, কারণ তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (PCB) সভাপতি। এর পর নকভি ট্রফিটি নিয়ে চলে যান এবং ভারতীয় দলকে আর দেননি। অবশেষে BCCI এই বিষয়টি ICC-এর বৈঠকে উত্থাপন করে, এবং নকভির আচরণের আসল চিত্রটি সকলের সামনে তুলে ধরে। তারপর থেকে এই নিয়ে উত্তেজনা ক্রমাগত বাড়তেই থাকে (Asia Cup Trophy)।
মহসিন নকভি, যিনি আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (PCB) সভাপতি, তিনি শেষ দিনে ICC বৈঠকে যোগ দেন। ৭ সেপ্টেম্বর (শুক্রবার) ICC বৈঠকের শেষ দিনে ঘণ্টাখানেক আগে দুবাইয়ে পৌঁছান নকভি। এই বৈঠকে এশিয়া কাপ ট্রফির বিষয়টি আগে থেকেই উত্থাপন করবে বলে ঠিক করে রেখেছিল BCCI। এবং সেটাই করেছে তারা। BCCI-এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সচিব দেবজিৎ সাইকিয়া, যিনি বৈঠকে সব বোর্ড সদস্যদের জানান কী ভাবে মহসিন নকভি ট্রফিটি হোটেলে নিয়ে গিয়েছিলেন এবং এখনও পর্যন্ত তা ভারতীয় দলকে দেওয়া হয়নি। তাকে বারবার চিঠি দিয়ে ট্রফি ফেরত দেওয়ার কথা বলা হলেও নকভি নিজের জায়গায় অনড় থেকেছেন।

চ্যাম্পিয়নদের ট্রফি আটকে রাখার বিতর্কে দ্রুত সমাধানের পথে হাঁটছে জয় শাহের নেতৃত্বাধীন ICC। বোর্ড সদস্যরা সকলেই একমত। এই সঙ্কটের নিষ্পত্তি যত তাড়াতাড়ি সম্ভব হওয়া জরুরি বলেই মত সকলের। একাধিক সদস্য উদ্বেগ প্রকাশ করেছেন, এমন সিদ্ধান্ত ক্রিকেট প্রশাসনের স্বচ্ছতা ও নৈতিকতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সূত্রের দাবি, ICC একটি বিশেষ প্যানেল গঠনের চিন্তাভাবনা করছে, যারা সমস্যার প্রতিটি দিক খতিয়ে দেখে সমাধানের পথ খুঁজবে। তবে এখনও পর্যন্ত ICC-এর তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন: Ind vs Aus: ফের টসে হার ভারতের
সূত্রের খবর একটি রিপোর্টে দাবি জানানো হয়েছে যেহেতু বৈঠকের এজেন্ডায় এই বিষয়টি ছিল না, তাই এটি আনঅফিসিয়ালি তোলা হয় এবং সাইকিয়া পুরো ঘটনার বিবরণ দেন। রিপোর্টে আরও বলা হয়েছে, এই আলোচনার সময় কোনও উত্তেজনা বা তর্ক-বিতর্ক হয়নি, বরং শান্ত পরিবেশেই আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছে এই বিষয়টা নিয়ে বাকি সদস্যরা ভারতীয় বোর্ডের পাশেই ছিল। এখন দেখার গোটা বিষয়ের নিষ্পত্তি কত তাড়াতাড়ি ঘটে (Asia Cup Trophy)।


