Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: তাঁর দলত্যাগের জল্পনায় শিলমোহর পড়ল এবার। মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেন শার্দূল ঠাকুর (Shardul Thakur)।
মুম্বই ইন্ডিয়ান্সে শার্দূল ঠাকুর (Shardul Thakur)
ঘোষণা হয়ে গেল চলতি আইপিএল-এর প্রথম অফিসিয়াল ট্রেডের। লখনৌ সুপার জায়ান্টস থেকে দুই কোটি টাকার বিনিময়ে শার্দূল ঠাকুরকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। অনেকদিন ধরেই জল্পনা চলছিল তাঁর মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়া নিয়ে। অবশেষে সেই জল্পনায় শিলমোহর পড়ল। মুম্বই ইন্ডিয়ান্স তাদের অফিসিয়াল প্রোফাইলে শার্দূলের যোগদানের খবর ঘোষণা করল। কোনও প্লেয়ারের বদলে তাঁকে দলে নেওয়া হয়নি, তাঁকে টাকার বিনিময়ে দলে নিয়েছে মুম্বই (Shardul Thakur)।
ভারতীয় ক্রিকেটের পরিচিত মুখ শার্দূল ঠাকুর। আইপিএল-এও অন্যতম ভরসার নাম। ২০১৫ সালে IPL- অভিষেক করার পর থেকে টানা IPL খেলছেন। গত মরসুমে তিনি নিলামে দল না পেলেও পরে পরিবর্ত প্লেয়ার হিসেবে লখনৌ সুপার জায়ান্টসে যোগ দেন। দুই কোটি টাকার বেস প্রাইসেই তাঁকে নিয়েছিল LSG। গতবার তিনি ১০টা ম্যাচ খেলে ১৩টা উইকেট নেন। ব্যাট হাতে করেছিলেন মাত্র ১৮ রান (Shardul Thakur)।

শার্দূলকে মুম্বই ইন্ডিয়ান্স নিতে আগ্রহী দেখিয়েছে এই খবর দীর্ঘদিন ধরেই ঘোরাফেরা করছিল ক্রিকেটের অন্দরমহলে। লখনৌ সুপার জায়ান্টসও শার্দূলকে ছাড়তে আগ্রহী ছিল। অবশেষে সেটা চূড়ান্ত হলো। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। ২.৬০ কোটি টাকায় তিনি CSK-তে ছিলেন। এর পর ২০২২ সালে তিনি ১০.৭৫ কোটি টাকা দিল্লি ক্যাপিটালসে যান। ২০২৩ সালে নিলামে ১০.৭৫ কোটি টাকায় তাঁকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এই দুটো মরশুমে তিনি ভালো পারফর্ম করতে না পারায় মেগা নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় KKR।
আরও পড়ুন: Hardik Pandya: ঘরোয়া ক্রিকেটে মুখোমুখি সামি-হার্দিক?
২০২৪ সালে চার কোটি টাকায় তাঁকে দলে ফেরায় CSK। তারাও পরের মরশুমে ছেড়ে দেয়। এর পর মেগা নিলামে কোনও দলই তাঁকে নেয়নি। অবশেষে লখনৌ সুপার জায়ান্টস দুই কোটি টাকায় তাঁকে সই করায়। এ বার লখনৌও ছেড়ে দিল তাঁকে এবং তিনি মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেন। সব মিলিয়ে এটা তাঁর সপ্তম ফ্র্যাঞ্চাইজি। এর আগে তিনি পাঞ্জাব কিংস, রাইজিং পুনে সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন (Shardul Thakur)।


