Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার বাজার বন্ধের পরে প্রতিরক্ষা মন্ত্রকের থেকে অর্ডার পাওয়ার কথা জানায় আইডিয়া ফর্জ আর সেই জেরেই এই সংস্থার স্টকের দাম বৃদ্ধি পেল ১০ শতাংশ (Stock)।
স্টকের দামে ১০ শতাংশ বৃদ্ধি (Stock)
ডিফেন্স সেক্টরের একটি ঝিমিয়ে পড়া স্টকের দাম বাড়ল। আর সেই স্টকের দাম বেড়েছে প্রতিরক্ষা মন্ত্রকের থেকে বড় অঙ্কের অর্ডার আসার পরেই। এই সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে ১০ শতাংশ দাম বেড়েছে আইডিয়া ফর্জ টেকনোলজি লিমিটেডের। এই সংস্থার বরাত খুলেছে প্রতিরক্ষা মন্ত্রকের থেকে কাজের বরাতের পরেই, বলেই মত বিশেষজ্ঞদের (Stock)।
আইডিয়া ফর্জ শুক্রবার বাজার বন্ধের পরে প্রতিরক্ষা মন্ত্রকের থেকে অর্ডার পাওয়ার কথা জানায়। এই সংস্থা মোট দুটি অর্ডার পেয়েছে। যার ১০৭ কোটি টাকা মূল্য। এর মধ্যে প্রথম যে অর্ডারটি দিয়েছে তার মূল্য ৭৫ কোটি টাকা। ট্যাকটিক্যাল ক্লাস আনম্যানড এরিয়াল ভেহিক্যাল (ইউএভি) তৈরির জন্য এই অর্ডার। আগামী ১২ মাসের মধ্যে এই অর্ডারের ডেলিভারি দিতে হবে আইডিয়াফর্জকে। অন্য অর্ডারটিও ইউএভি সংক্রান্ত। যার মূল্য ৩২ কোটি টাকা। হাইব্রিড ইউএভি এবং তার অ্যাক্সেসরিজ তৈরির জন্য ওই অর্ডার পেয়েছে আইডিয়া ফর্জ। যা ৬ মাসের মধ্যে ডেলিভারি দিতে হবে।

আরও পড়ুন: Shubman Gill: হাসপাতাল থেকে ছাড়া পেলেন শুভমন গিল, অসুস্থতা কাটলেও টেস্টেও গিলের খেলা নিয়ে ধোঁয়াশা
সোমবার এই সংস্থার শেয়ার দর ১০ শতাংশ বেড়ে হয়েছিল ৫১৯ টাকা। গত এক মাসেও ৮ শতাংশের বেশি বৃদ্ধি হয়েছে এই স্টকের। তবে ১০ শতাংশ দাম কমেছে ৬ মাসের নিরিখে। এই স্টক পিছিয়েও রয়েছে এক বছরের নিরিখেও (Stock)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


