Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বোলপুরে ফের র্যাগিংয়ের আতঙ্ক! ক্লাস সিক্সের ছাত্রকে ভয়ঙ্কর নির্যাতনের অভিযোগ। হাসপাতালে ভর্তি করল বোলপুর থানার পুলিশ(Birbhum)। ক্যামেরার সামনেই জানাল নাবালক। বোলপুর থানার অন্তর্গত কাশিপুরের কাছে শান্তিনিকেতন মিশন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রের উপর নৃশংস নির্যাতনের অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গঙ্গারামপুরের বাসিন্দা, মাত্র ১১ বছরের ছাত্রটি বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে(Bolpur Hospital) চিকিৎসাধীন।
পরিবারের বিস্ফোরক অভিযোগ (Birbhum)
অভিভাবকদের বক্তব্য—স্কুলের দুই বড় ছাত্র নাবালককে জোর করে ধরে ফেলে। চোখ, মুখ, হাত, পা—সব জায়গায় জোর করে কিছু অজ্ঞাত বস্তু ভরে দেয় তারা। আতঙ্কিত হয়ে যায় ছেলেটি। কিছুক্ষণের মধ্যেই তার মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। তখনই শিক্ষকদের কাছে নিয়ে ছুটে যান স্কুলের অন্যান্য ছাত্ররা।
স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ (Birbhum)
পরিবারের অভিযোগ আরও গুরুতর। তারা জানান, এভাবে নাবালকের শরীর খারাপ হতে শুরু করলেও মিশন স্কুল কর্তৃপক্ষ তেমন গুরুত্ব দেয়নি। বরং অভিযোগ উঠছে—র্যাগিংয়ের ঘটনা ‘প্রমাণ করতে’ উল্টো চাপ সৃষ্টি করা হচ্ছিল পরিবার ও শিশুটির উপর। অভিভাবকরা বলেন, “আমরা স্কুলকে জানিয়েছিলাম। তারা বলল, প্রমাণ দেখান! আপনার ছেলে মিথ্যে বলছে! উল্টে হুমকি দেওয়া হয়েছে চুপ থাকতে।”
পুলিশকে জানিয়ে তবেই চিকিৎসা (Birbhum)
অবশেষে পরিবার পুলিশে খবর দেওয়ার পর ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। পরিবার আতঙ্কে—স্কুল কর্তৃপক্ষের আচরণে ক্ষুব্ধ।
ঘটনার বর্ণনা ক্যামেরার সামনেই (Birbhum)
ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা নিজের মুখেই পুলিশকে জানিয়েছে নাবালকটি। ক্যামেরার সামনেও ঘটনার পুরো বিবরণ দিয়েছে সে। তার বক্তব্যেই স্পষ্ট ভয়াবহ শারীরিক এবং মানসিক নির্যাতন সহ্য করতে হয়েছে তাকে।
আরও পড়ুন: Students Crowd: বিহারের প্ল্যাটফর্মে স্টাডির ভিড়, ফ্রি নেট পেলে ওরা পড়ে…
স্থানীয়দের মধ্যে ক্ষোভ (Birbhum)
ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। অভিভাবক মহলও প্রশ্ন তুলছেন—কেন স্কুলে এমন নিরাপত্তাহীনতা? ছোট ছাত্রদের ওপর বর্বর আচরণ ঘটছে অথচ কর্তৃপক্ষ নিষ্ক্রিয় কেন? পরিবার জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও সঠিক সহযোগিতা করেনি স্কুল। বরং তাদের দাবি চুপ থাকার হুমকি মিলেছে স্কুলের তরফে।



