Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ওয়ানডে বিশ্বকাপ জয়ের পুরস্কার পেলেন ভারতের তিন তারকা মহিলা ক্রিকেটার (ODI World Cup)। কারা রয়েছেন সেই তালিকায়?
চাকরিতে প্রোমোশন তিন ক্রিকেটারের (ODI World Cup)
গত নভেম্বর মাসে ইতিহাস গড়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। কেটেছে ৫২ বছরের খরা। হরমনপ্রীতের নেতৃত্বে বিশ্বকাপ জয়ের আনন্দে ভেসেছে সমগ্র ভারতবাসী। আগের দুবার বিশ্বকাপ জয়ের দোরগোড়া থেকে ফিরে আসতে হলেও এবার সেই সুযোগ হাতছাড়া করেননি স্মৃতি মান্ধানারা। বিশ্বকাপ খেতাব জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে শেফালি বর্মা, দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেসরা। যার পর চর্চায় উঠে এসেছেন এই তারকা ক্রিকেটাররা। নিজেদের রাজ্য সরকার এবং ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একাধিক পুরস্কার তুলে দেওয়া হয়েছে তাঁদের হাতে। বাংলার ক্রিকেটার রিচা ঘোষকে বিভিন্ন পুরস্কারের পাশাপাশি চাকরিও দেওয়া হয়েছে তাঁকে। এবার বড় চমক পেলেন বিশ্বকাপজয়ী তিন ক্রিকেটার। চাকরিতে প্রমোশন হলো প্রতীকা রাওয়াল, রেণুকা সিং ঠাকুর এবং স্নেহ রানার (ODI World Cup)।

ভারতের বিশ্বকাপ জয়ে এই তিন ক্রিকেটার বড় ভূমিকা রেখেছেন। স্নেহ রানা লোয়ার অর্ডারে ব্যাট হাতে পাঁচ ইনিংসে ১১৩ স্ট্রাইক রেটে মোট ৯৯ রান। ছয় ম্যাচ খেলে নিয়েছেন সাত উইকেট। পায়ের চোটের কারণে শেষ পর্বে ছিটকে গিয়েছিলেন প্রতীকা রাওয়াল। তবে দলের জয়ে তাঁর ভূমিকাও অনস্বীকার্য। বিশ্বকাপে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানস্কোরার ছিলেন তিনি। করেছিলেন মোট ৩০৮ রান। অন্য ম্যাচে তিন উইকেট নিয়েছেন তিঁনি তবে বল হাতে ব্যাটারদের রান দেননি তেমন। ইকোনোমি ছিল চার (ODI World Cup)।

আরও পড়ুন: Womens Hockey Coach: ভারতের খারাপ পারফরম্যান্স, বিতর্কের মাঝে ইস্তফা দিলেন কোচ!
এই অনবদ্য অবদানের জন্য তিন ক্রিকেটার পেলেন পুরস্কার। এই তিনজনের এখন সবাই ‘অফিসার অন স্পেশ্যাল ডিউটি (স্পোর্টস)’ পদে উন্নীত হয়েছেন। এর আগে স্নেহ রানা নর্দার্ন রেলওয়েজের ‘কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক’ পদে ছিলেন। এই পদন্নোতিতে খুশি তিঁনি। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে সেই কথাই জানিয়েছেন স্নেহ।
ইনস্টাগ্রামের একটি পোস্টে তিঁনি লেখেন, ‘রেলমন্ত্রককে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমার প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়ে ‘অফিসার অন স্পেশ্যাল ডিউটি (স্পোর্টস)’ পদে দায়িত্ব দেওয়ার জন্য। একজন ক্রীড়াবিদ হিসেবে আমার মনে হয় রেলওয়েই হলো চাকরি করার জন্য সেরা সংস্থা। সব সময়েই সেরাটা দেওয়ার জন্য ওরা অনুপ্রাণিত করে আমায় (ODI World Cup)।’


