Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ঘরের মাঠে টানা খারপ পারফর্ম করায় গম্ভীরকে একহাত নিলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)।
ইন্ডিয়া দলের হেড মাস্টারকে তোপ শাস্ত্রীর (Ravi Shastri)
প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতীয় দলের সিরিজ হারের টাটকা ক্ষত এখনও রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জাজনক পারফর্ম করে সমর্থকদের সমালোচনার মুখে পড়তে হয়েছে দল ও গম্ভীরকে। অনেকেই দাবি জানিয়েছেন গম্ভীরকে অপসারণ করার। তাঁর বারবার দলের পরিবর্তন এবং স্থায়ী দল নির্বাচন না করতে পারাকে কাঠগড়ায় তুলেছেন অনেকেই। বোর্ডও দলের এই অবস্থায় সন্তুষ্ট না। সূত্রের খবর খুব তাড়াতাড়ি তাঁরা বৈঠকে বসতে চান। সেখানে চেষ্টা করা হবে এর সমাধান সূত্র খুঁজে বের করার। যখন গম্ভীরের দল নির্বাচন ও স্ট্রাটেজি নিয়ে প্রশ্ন উঠছে সেই সময় গম্ভীরকে একহাত নিতে ছাড়লেন না দলের প্রাক্তন তারকা ও কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।
২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতের তিন ফরম্যাটের কোচ ছিলেন শাস্ত্রী এবং দলের নেতৃত্বে ছিলেন বিরাট কোহলি। সেই সময় ঘরে হোক বা বাইরে ভারতীয় দল অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। দ্রাবিড়ের কোচ থাকাকালীনও সেই ধারা বজায় ছিল কিন্তু গম্ভীর আসার পর ঘরের মাঠে নিউ জিল্যান্ডের পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। দলের প্লেয়ারদের পাশাপাশি দলের কোচও এই ব্যর্থতার দায় এড়িয়ে যেতে পারবেন না বলেই মত তাঁর (Ravi Shastri)।

একটি পডকাস্টে শাস্ত্রী বলেন, ‘গুয়াহাটিতে কী হয়েছে দেখেছেন? ১০০-১ থেকে নিমেষের মধ্যে ১৩০-৭। এই দলের ক্রিকেটাররা কেউই খারাপ খেলেন না। প্রত্যেকেই প্রতিভাবান। যখন থেকে ক্রিকেট খেলা শুরু করেছে, তখন থেকেই স্পিনের মোকাবিলা করতে শিখেছে প্রত্যেকে। তাই কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া উচিত ছিল।’

আরও পড়ুন: Hema Malini: ধর্মেন্দ্র কি দুই সংসারের টানাপোড়েন সামলাতে পেরেছিলেন
তবে গৌতম গম্ভীরকেও ছেড়ে কথা বলেননি ভারতের এই প্রাক্তন কোচ। কোনওভাবেই যে তাঁকে আড়াল করছেন না, সেটা স্পষ্ট জানালেন শাস্ত্রী। তিনি বলেন, ‘গম্ভীর অবশ্যই ১০০ শতাংশ দায়ী। আমি একবারও অন্য কথা বলেছি? আমার সঙ্গে যদি এমন হতো, সবার আগে নিজে দায় স্বীকার করতাম। তবে টিম মিটিংয়ে প্লেয়ারদেরও ছেড়ে দিতাম না।’

অবশ্য রবি শাস্ত্রীর এমন মন্তব্য একেবারেই অস্বাভাবিক নয়। তাঁর কোচিংয়ে টানা ৪২ মাস ICC টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে দু’বার ঐতিহাসিক সিরিজ জিতেছিল। পাঁচ বছরে ঘরের মাঠে হেরেছিল মাত্র দুটো টেস্ট ম্যাচ। সেই দলের এমন অসহায় অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারছেন না প্রাক্তন কোচ (Ravi Shastri)।


