Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গত সপ্তাহ থেকে ইন্ডিগোর উড়ান পরিষেবা ধাক্কা খেয়েছে। তার প্রভাব পড়েছে শেয়ার দরেও (IndiGo)।
ইন্ডিগোর শেয়ার দরে ধাক্কা (IndiGo)
গত শপথ থেকে ইন্ডিগোর বিমান পরিষেবা ধাক্কা খেয়েছে। তার প্রভাব পড়েছে শেয়ার মার্কেটেও। ইন্ডিগোর পেরেন্ট কোম্পানি ইন্টারগ্লোব অ্যাভিয়েশনের শেয়ার দরে ধারাবাহিক ভাবে পতন চলছে। সোমবার শেয়ার দর কমেছে ৭ শতাংশেরও বেশি (IndiGo)।
ইন্ডিগোর পরিষেবায় বিভ্রাট শুরু হয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন পাইলট এবং উড়ান কর্মীদের বিশ্রাম সংক্রান্ত নতুন নিয়ম চালুর পর থেকেই। এই বিমান সংস্থা দেশের বিভিন্ন শহরের উড়ান পরিষেবা বাতিল করেছে। গত সপ্তাহ জুড়ে এক হাজারের বেশি উড়ান বাতিল করা হয়েছে যার ফলে ভোগান্তির মুখে পড়েছে যাত্রীরাও। এই বিষয়ে সম্প্রতি ইন্ডিগোকে শো-কজ নোটিস পাঠিয়েছে ডিজিসিএ। উড়ান পরিষেবায় সোমবারও উড়ান পরিষেবায় দেরি বা বাতিলের ঘটনা ঘটেছে। ধারাবাহিক এই ঘটনার ফলে সংস্থার শেয়ার দরে ক্রমাগত পতন হয়েছে (IndiGo)। পতন দেখা গিয়েছে ব্যাঙ্কিং ও ডিফেন্স সেক্টরগুলিতেও।

আরও পড়ুন: Vande Mataram: বন্দে মাতরম নিয়ে সংসদে আলোচনার প্রধানমন্ত্রীর
সোমবারের পাশাপাশি গত পাঁচ ট্রেডিং সেশনে সাড়ে ১৪ শতাংশের কাছাকাছি দাম কমেছে এই স্টকের। এই স্টকের দাম গত এক মাসে ১১ শতাংশের বেশি কমেছে। গত এক বছরের নিরিখে দেখলে এই সংস্থার শেয়ার দর ১০ শতাংশের বেশি বেড়েছে। লগ্নিকারীরাও গত পাঁচ বছরে ভাল রিটার্ন পেয়েছেন। তবে গত সাত সেশনে সেই ছবি পাল্টে গিয়ে লগ্নিকারীদের চিন্তা বাড়িয়েছে এই স্টক। তবে চলতি অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারে নেট লসের পরিমাণ বেড়েছে এই সংস্থার। গত বছরের তুলনায় তা বেশ কয়েক গুণ বেড়েছে। এবং নেট লস কমলেও রেভিনিউ বেড়েছে ইন্ডিগোর (IndiGo)।
(কে টিভি বাংলা ডিজিটাল কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। বিনিয়োগ করার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)


