Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ব্যাট হাতে ব্যর্থতা কাটছিল না বৈভব সূর্যবংশীর (U 19 Asia Cup)। বারবার চেষ্টা করেও রান তোলায় ধারাবাহিকতা খুঁজে পাচ্ছিল না তরুণ প্রতিভা। তবে জাতীয় দলের নীল জার্সি যেন তাকে নতুন উদ্যম এনে দিল। অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দুর্দান্ত শতরান করে সমালোচকদের মুখ বন্ধ করল ১৪ বছরের এই প্রতিভাবান ব্যাটার।
টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত (U 19 Asia Cup)
টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত (U 19 Asia Cup) নেয় আমিরশাহির অধিনায়ক ইয়ায়িন কিরণ রাই। ভারতকে শুরুতেই ব্যাটিংয়ে পাঠানো হয়। ম্যাচের শুরুটা খুব ঝুঁকি না নিয়েই শুরু করেন বৈভব। পিচ বুঝে নিতে প্রথম কয়েক ওভারে সতর্কভাবে খেললেও একবার সেট হয়ে যেতেই নিজের স্বভাবসিদ্ধ আগ্রাসী ব্যাটিং শুরু করে দেন তিনি। ভারতের ওপেনার ও অধিনায়ক আয়ুষ মাত্র ১১ বলে ৪ রান করে আউট হয়ে ফেরার পর দলের দায়িত্ব পুরোপুরি নিজের কাঁধে তুলে নেন বৈভব।
ভিত গড়তে থাকেন (U 19 Asia Cup)
এক প্রান্ত আগলে রেখে ইনিংসের ভিত গড়তে (U 19 Asia Cup) থাকেন তিনি। তিন নম্বরে নামা অ্যারন জর্জের সঙ্গে গড়ে তোলেন প্রায় দ্বিশত রানের জুটি। এই জুটিতে বেশিরভাগ সময়ই নিয়ন্ত্রণ ছিল বৈভবের হাতে। প্রতিপক্ষ বোলারদের উপর চাপ তৈরি করতে কখনও শট বাছাই, কখনও জায়গা তৈরি করা-সব দিক থেকেই অসাধারণ ব্যাটিং ঝলক দেখিয়েছেন এই কিশোর তারকা।

আরও পড়ুন: Indigo Flight Issue: ফ্লাইট বিপর্যয় নিয়ে চাপে ইন্ডিগো, ডিজিসিএ সরাল চার দায়িত্বপ্রাপ্ত কর্তাকে
৫০ ওভারের ম্যাচ হলেও বৈভবের ব্যাট ছিল টি-টোয়েন্টির তুলকালাম তোলা ব্যাটিংয়ের মতো। চার-ছয়ের বৃষ্টি নামিয়ে তিনি আমিরশাহির বোলিংকে একপ্রকার অসহায় করে দেন। শতরান করার পথে তিনি মারেন ৫টি চার এবং ৯টি বিশাল ছয়। তাঁর ব্যাটিংয়ের আগ্রাসন দেখে প্রতিপক্ষ বোলারদের মধ্যে স্পষ্ট চাপ কাজ করতে দেখা যায়। কিছুটা সময় নিয়ে নিজেকে মেলে ধরার পর তিনি যে গতি ইন্নিংসে এনেছেন, তা অনূর্ধ্ব–১৯ স্তরে বিরল বলেই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

মূল কৃতিত্ব
শতরান পূর্ণ করার পর বৈভব আরও তেড়ে খেলতে থাকেন। তাঁর স্ট্রাইক রেট পৌঁছে যায় ১৮৫-এর উপরে। ফলে ওভারের পর ওভারে ভারতের রানস্কোর বেড়েই চলেছে। ম্যাচের ২৫ ওভার শেষে ভারতের রান দাঁড়িয়েছে ১ উইকেটে ২০৪-যেখানে মূল কৃতিত্ব বৈভব সূর্যবংশীর।


