Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আল নাসেরকে ট্রফি জিতিয়ে ফের চর্চায় এসেছিলেন রোনাল্ডো। এবার বিশ্বকাপের আগে প্রথম ট্রেনিংয়ের ছবি পোস্ট করলেন এই কিংবদন্তি (Cristiano Ronaldo)।
বিশ্বকাপের মহড়া শুরু রোনাল্ডোর (Cristiano Ronaldo)
বিশ্বের ফুটবলপ্রেমীরা অপেক্ষা করছেন বিশ্বকাপের মহারণের। আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে দ্য গ্রেট নাইট শো। সেই মহারণে দাপিয়ে বেড়াতে দেখা যাবে মেসি, রোনাল্ডো, এমবাপে, নেইমারদের। তাঁদের নিয়ে যেমন রয়েছে দলের প্রত্যাশা তেমনই সমর্থকদের উন্মাদনা। বল পায়ে যখন এই তারকারা বিপক্ষের ডি-বক্সে ঢুকবেন তখনই ডেসিবেল ছাড়াবে গ্যালারির গর্জন (Cristiano Ronaldo)।
কয়েকদিন আগেই আল নাসেরের হয়ে কাপ জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার তাঁর পাখির চোখ ফুটবল বিশ্বকাপ। মেসির হাতে বিশ্বকাপ উঠলেও এখনও রোনাল্ডোর কাছে সেই স্বাদ অধরা। এবার সেই বিশ্বজয়ের জন্য অনুশীলনে নেমে পড়েছেন সিআর ৭। অনুশীলনে কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গেই সেগুলো ভাইরাল হতে সময় নেয়নি। ট্রেনিং ক্যাম্প থেকে ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করলেন রোনাল্ডো তাঁর ভক্তদের জন্য।

বয়স যে এই পর্তুগিজ তারকার কাছে একটি সংখ্যা মাত্র সেটা বারবার প্রমাণ মিলেছে ময়দানে। ফিটনেসের উদাহরণ হিসেবে ৪১ বছর বয়সী রোনাল্ডোর তুলনাই টেনে আনা হয়। ক্রিকেটে এই মুহূর্তে বিরাট কোহলির থেকে ফিট কজন আছেন সেটা জটিল প্রশ্ন আর সেই বিরাটেরও অনুপ্রেরণা রোনাল্ডো। এবার বিশ্বকাপের আগে ট্রেনিং সেশনে ফুরফুরে মেজাজে পাওয়া গেছে এই তারকাকে। নিজের সতীর্থদের সঙ্গে ড্রিলে অংশ নেন তিনি। সব খেতাব রেকর্ড অর্জন করলেও এই একটি খেতাব এখনও অধরা এই তারকার। আর এবার সেই খেতাব জয়ে কোনও রকম আপস যে তিনি করবেন না সেটা তাঁর অনুশীলন এবং ফর্ম থেকে স্পষ্ট।
সৌদি প্রো লিগে রোনাল্ডোর পারফরম্যান্স যে কোন প্লেয়ারের কাছে ঈর্ষণীয়। ২০২৫-২৬ মরশুমে রোনাল্ডো খেলেছেন ৩০টি ম্যাচ। যার মধ্যে তিনি করেছেন ২৮টি গোল। আল নাসেরের শেষ ম্যাচের গোল করে দলকে জিতিয়েছেন তিনি।
আরও পড়ুন: Bangladesh: নতুন সরকারের নির্দেশেই দেশে ফিরছেন বাংলাদেশিরা
১৭ জুন থেকে পর্তুগালের বিশ্বকাপ যাত্রা শুরু হতে চলেছে। তাদের প্রথম ম্যাচ রিপাবলিক অফ কঙ্গোর বিরুদ্ধে। এরপর একই জায়গায় ২৩ জুন তাঁরা মুখোমুখি হবে উজবেগিস্তানের। শেষ ম্যাচ রয়েছে ২৭ জুন কলম্বিয়ার বিরুদ্ধে। সৌদি প্রো লিগ জিতে এই মুহূর্তে আত্মবিশ্বাসী রোনাল্ডো বিশ্বকাপের মহারণে অবতীর্ণ হতে চলেছেন। এবার দেখার এই তারকা বিশ্বকাপের অধরা খেতাব জয় করতে পারেন কিনা (Cristiano Ronaldo)।


