Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুল্লানপুরে জঘন্য বল করলেন অর্শদীপ সিং। প্রথম ওভার থেকে লাইন-লেংথ নিয়ন্ত্রণে রাখতে পারেননি অর্শদীপ। অর্শদীপের উপর ক্ষুদ্ধ কোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir)।
অর্শদীপের উপর চটলেন দলের হেড স্যার (Gautam Gambhir)
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০-র বেশি উইকেটের মালিক অর্শদীপ সিং। কিন্তু দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁকে দেখে সেই কথা বিশ্বাস করা কঠিন হয়ে দাঁড়াচ্ছিল সমর্থকদের। অনেকের মতে তাঁকে দেখে মনে হচ্ছিল যেন তিঁনি কেরিয়ারের প্রথম ম্যাচ খেলতে নেমেছেন। ঘরের মাঠেই যেন ভয়ে ভয়ে বল করছেন বিপক্ষকে। বিশেষ ভাবে উল্লেখ্য কুইন্টন ডি’ককের সামনে সম্পূর্ণ নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারান এই বাঁ হাতি পেসার। আর তারপরে অর্শদীপকে দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি গৌতম গম্ভীরও (Gautam Gambhir)।
১১ তম ওভারে ঘটে এমন ঘটনা। অর্শদীপের প্রথম বলেই ছক্কা হাঁকান ডি’কক। তারপর থেকেই ক্রমাগত অফ স্টাম্পের বাইরে বল করতে গিয়ে লাইন লেংথ বিগড়ে যায় অর্শদীপের। সেই সময় স্পষ্ট বোঝা যাচ্ছিল বড় শটের থেকে বাঁচতে এই প্রচেষ্টা কিন্তু সেটা করতে গিয়ে সেই ওভারে সাতটি ওয়াইড করেন তিঁনি। বলের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিঁনি (Gautam Gambhir)।

তবে বাকি বোলাররা কেউই তেমন কিছুই করতে পারেননি। আর দলের বোলারদের এই হাল দেখে মেজাজ হারান গৌতম গম্ভীর। অর্শদীপের সপ্তম ওয়াইড করার পর গম্ভীরের দিকে ক্যামেরা ঘুরলে তাকে দেখা যায় উত্তেজিত ভঙ্গিতে পাশে থাকা দলের বোলিং কোচ মর্নি মর্কেলকে কিছু বলতে। তবে বোলারদের পাশাপাশি ব্যর্থ হয়েছেন দলের ব্যাটাররাও। তিলক বর্মা ছাড়া আর কেউই রান পাননি এই ম্যাচে।

আরও পড়ুন: Gautam Gambhir: ওয়ানডে সিরিজ জয়ে রোহিত-বিরাটকে উপেক্ষা, গম্ভীরের আচরণে হতবাক উথাপ্পা
পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এক ওভারে সবচেয়ে বেশি বল করার লজ্জার নজিরও গড়লেন অর্শদীপ সিং। এর আগে এই নজির ছিল আফগানিস্তানের নবীন উল হকের। ২০২৪ সালে হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে এক ওভারে ১৩ বল করেছিলেন বীন উল হক (Gautam Gambhir)।


