Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সৈয়দ মুস্তাক আলি ট্রফি চলাকালীন (Yashasvi Jaiswal) হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল ভারতের উদীয়মান ওপেনার যশস্বী জয়সওয়ালকে। ১৬ ডিসেম্বর, মঙ্গলবার পুনের এমসিএ স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পরই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রবল পেটব্যথায় ভুগতে শুরু করলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে চিকিৎসাধীন (Yashasvi Jaiswal)
সূত্রের খবর অনুযায়ী, মুম্বই দলের এই বাঁ-হাতি ব্যাটারের গ্যাস্ট্রোএন্টেরাইটিসজনিত (Yashasvi Jaiswal) সমস্যা ধরা পড়েছে। ম্যাচ শেষের কিছুক্ষণ পর থেকেই যশস্বীর অস্বস্তি শুরু হয়। প্রথমে ব্যথা তেমন গুরুতর মনে না হলেও ধীরে ধীরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এরপর টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে তাঁকে পুনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা তাঁর আল্ট্রাসাউন্ড ও সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।
বিশ্রামের মেয়াদ কতদিন? (Yashasvi Jaiswal)
চিকিৎসকরা যশস্বীকে আপাতত মাঠের বাইরে থাকার পরামর্শ (Yashasvi Jaiswal) দিয়েছেন। যদিও এই বিশ্রামের মেয়াদ কতদিন, তা এখনও স্পষ্ট নয়। ফলে কবে তিনি আবার ব্যাট হাতে মাঠে ফিরবেন, সেই প্রশ্নের উত্তর মিলছে না। ২৪ ডিসেম্বর বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের পরবর্তী ম্যাচ সিকিমের বিরুদ্ধে রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে সেই ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে এখনও পর্যন্ত বিসিসিআইয়ের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

ঝকঝকে ইনিংস
বর্তমানে জাতীয় দলের ব্যস্ত সূচি থেকে সাময়িক বিরতিতে রয়েছেন যশস্বী জয়সওয়াল। সাম্প্রতিক ওয়ানডে ও টেস্ট সিরিজ় শেষ করে তিনি ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করেছেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তাঁর ব্যাটিং ফর্ম যথেষ্ট ভালো ছিল। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে তিনি ১৫ রান করেন। তার আগেই হরিয়ানার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে নজর কেড়েছিলেন, যেখানে তাঁর ব্যাট থেকে এসেছিল ১০১ রানের ঝকঝকে ইনিংস।

আরও পড়ুন: Shani Dev: শনির রুপোর পায়ের প্রভাব, ভাগ্য খুলছে কাদের?
আন্তর্জাতিক ক্রিকেটেও সম্প্রতি দারুণ ছন্দে দেখা গেছে তাঁকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে অপরাজিত ১১৬ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন এই তরুণ ওপেনার। যদিও এখনও তিনি টি-টোয়েন্টি জাতীয় দলে নিয়মিত সদস্য নন, ফলে আসন্ন বিশ্বকাপে তাঁর জায়গা নিশ্চিত বলা যাচ্ছে না।


