Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথমে কোনও দল না কিনলেও শেষবেলায় তাকে বেস প্রাইস ৭৫ লাখে পৃথ্বী শ-কে দলে নিল দিল্লি (Prithvi Shaw)।
অবশেষে দল পেলেন পৃথ্বী শ (Prithvi Shaw)
এক সময়ের উদীয়মান প্রতিভার মধ্যে তাঁর নাম আসলেও গত মরশুমের আইপিএল-এ কোনও দলই তাঁর উপর ভরসা রাখতে পারেননি। গতকালের মিনি নিলামে প্রথমে কেউ তাঁকে না কিনলেও পরে দিল্লি দলে নিল পৃথ্বী শ-কে। মিনি নিলামের শেষবেলায় তাঁকে বেস প্রাইস ৭৫ লাখ টাকায় দলে নিল দিল্লি ক্যাপিটালস (DC)। তবে তারপরেই সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ভুল শুধরে নিতে হলো তাঁকে (Prithvi Shaw)।
IPL ২০২৬ নিলামের একেবারে শেষ রাউন্ডে এসে পৃথ্বীকে কেনে দিল্লির ফ্র্যাঞ্চাইজি দল। প্রথম রাউন্ডে তাঁর নাম উঠলেও তিনি অবিক্রিত ছিলেন। এর পর আবার নাম ওঠে, কিন্তু তখনও কোনও দল তাঁকে নিতে আগ্রহ দেখায়নি। অনেকেই মনে করছিলেন যে এই মরশুমেও তাঁর আইপিএল-এ ফেরা হলো না। আর সেই সময় পৃথ্বী শ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন, যেখানে ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে লিখেছিলেন, ‘কোনও সমস্যা নেই।’

এর পরই ঘটল চমক (Prithvi Shaw)
পৃথ্বী শ দল না পেয়ে খুব হতাশ হয়েছিলেন। তবে একেবারে শেষ রাউন্ডে এসে তিনি যে দল পাবেন, তা হয়ত কল্পনা করেননি। আবার তাঁর নাম ওঠে নিলামে (প্রথম দিকে না নিলেও শেষ রাউন্ডেও তাঁর নাম ডাকার সম্ভাবনা ছিল), আর এ বার দিল্লি তাঁকে কিনে নেয়। দল পাওয়া মাত্রই পৃথ্বী শ-কে নিজের পোস্ট মুছে ফেলতে হয়। তিনি ইনস্টাগ্রাম স্টোরি ডিলিট করার আগেই দর্শকরা স্ক্রিনশট নিয়ে নিয়েছিলেন আর সেটা ভাইরাল হতে সময় লাগেনি।
আরও পড়ুন: Jeet: গুরুতর আহত জিৎ, আপাতত বন্ধ শুটিং!
অনেকের মতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ক্ষেত্রে তিনি তাড়াহুড়ো করে ফেললেও শেষ পর্যন্ত ভাল বিষয় হলো যে তিনি আবার আইপিএল-এর মাঠে ফিরছেন। গত মরশুমে তিনি দল না পেলেও এই মরশুমে তাঁকে দেখা যাবে দিল্লির জার্সিতে। অর্থাৎ বলা যায় ঘরে ফিরলেন পৃথ্বী। এর আগে টানা ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত দিল্লির দলের সাথেই যুক্ত ছিলেন এই তরুণ ব্যাটার। এর আগে আইপিএল-এ তেমন দাগ কাটতে না পারলেও তরুণ প্রতিভাবানদের মধ্যেই তাঁকে ধরা হয়। এই মরশুমে ভাল পারফর্ম করলে হয়তো জাতীয় দলে ফেরার রাস্তা আবার খুলে যেতে পারে। সব মিলিয়ে এই মরশুম তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে (Prithvi Shaw)।


