Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: ২৪ ঘণ্টা আগেই গত মঙ্গলবার নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ৬টি মামলায় আগামী ২০ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Supreme Court)। জামিনের কাগজপত্র এখনও না পৌঁছানোয় জেল থেকে ছাড়া পাননি মিলন প্রধান। আজই তাঁর জেল থেকে ছাড়া পাওয়ার কথা। তার আগেই মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হল রাজ্য। নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে কেন একজন বাড়তি সুবিধা পাবেন, সেই প্রশ্ন তুলেই সুপ্রিমকোর্টের দারস্থ হয়েছে রাজ্য। দ্রুত শুনানির জন্য আবেদন করেছিল রাজ্য। আগামী সোমবার তথা ৫ অক্টোবর শুনানির সম্ভাবনা।
তুষার মেহতা আদালতে বলেন (Supreme Court)
রাজ্যের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে বলেন, খুনের মামলায় অন্তর্বর্তী জামিনের বিরোধিতা করছে রাজ্য। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন। তার আগে শুনানি না হলে মামলাটি নিষ্প্রভ হয়ে যাবে। তাই জরুরি শুনানির আবেদন জানান তিনি।
আরও পড়ুন: Delhi Temperature Drop: বৃষ্টি-মেঘে কমল পারদ, দিল্লিতে ২১°! শীত কী এবার আগেই?
বিচারপতির দৃষ্টি আকর্ষণ (Supreme Court)
বুধবার রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, বৃহস্পতিবার নয় মামলাটি আগামী সোমবার শোনা যেতে পারে। তারপরও সলিসিটর জেনারেল বৃহস্পতিবার শুনানির জন্য আবেদন জানালে প্রধান বিচারপতি সূর্যকান্ত তাৎপর্যপূর্ণ প্রাথমিক পর্যবেক্ষণে বলেন, ‘আমরা এই মামলা খারিজ করে দেব। কিন্তু সোমবার শুনানি করেই খারিজ করব।’



