Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: IPL মিনি নিলামের পরের দিন অ্যাশেজে নেমে শূন্য রানে ফিরলেন গ্রিন (Cameron Green)।
অ্যাশেজে নেমে খাতা খুলতে পারলেন না গ্রিন (Cameron Green)
আইপিএল-এর মিনি নিলামের আগে সবথেকে বেশি চর্চা ছিল অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে। আশা করা হচ্ছিল সর্বোচ্ছ মূল্যে তাঁকে নেওয়ার জন্য বিডিং ওয়ার চলবে। সবথেকে বেশি সম্ভাবনা ছিল কলকাতা ও চেন্নাইয়ের আর শেষ হাসি হাসলো কলকাতা। রেকর্ড মূল্যে তাঁকে দলে নিল কলকাতা, ২৫.২০ কোটি টাকায়। তবে তারপরের দিন খাতাই খুলতে পারলেন না এই অজি তারকা। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে ফিরতে হলো শূন্য রানে (Cameron Green)।
অ্যাশেজে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে আজ মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। তবে সেই দলে কিছু পরিবর্তন করা হয়েছে। দীর্ঘদিন না পাওয়ার কারণে সমালোচিত হতে হচ্ছিল উসমান খোওয়াজাকে। প্রথমে শোনা যাচ্ছিল প্রথম একাদশে তিনি নাও জায়গা পেতে পারেন কিন্তু শেষ পর্যন্ত তাঁকে রাখা হয়েছে প্রথম একাদশে। তবে ওপেনার হিসেবে খেললেন না বরং নামলেন চার নম্বরে। ৮২ রান এল তাঁর ব্যাট থেকে। তবে শতরান পূর্ণ না করেই তাঁকে ফিরতে হলো আউট হয়ে।

প্রথম দুই ম্যাচ চোটের জন্য খেলতে পারেননি প্যাট কামিন্স। অ্যাশেজের তৃতীয় টেস্টের দলে অধিনায়ক হিসেবে ফিরলেন প্যাট কামিন্স। অ্যালেক্স ক্যারি করলেন শতরান। অ্যাডিলেডে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া তুলল ৮ উইকেটে ৩২৬ রান। তবে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন গ্রিন। প্রথম বল ডট হয় এবং জোফ্রা আর্চারের দ্বিতীয় বলে তিনি ব্রাইডন কার্সের হাতে ক্যাচ তুলে ড্রেসিং রুমে ফেরেন (Cameron Green)।

অ্যাডিলেডে টস জিতে কামিন্স শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু শুরুটা ভাল হয়নি অজিদের। দ্রুত ফিরে যান দুই ওপেনার ট্রাভিস হেড (১০) ও জ্যাক ওয়েদারাল্ড (১৮)। ৯৪ রানের ভিতরেই চার উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় অস্ট্রেলিয়ার। তবে অস্ট্রেলিয়া বারবার বহু কঠিন পরিস্থিতি থেকে ফিরে আসতে পারে আর সেটাই আবার করে দেখালো আজ। পঞ্চম উইকেটে হাল ধরেন চার নম্বরে নামা উসমান খোওয়াজা ও ছয়ে নামা অ্যালেক্স ক্যারি। ৮৯ রান যোগ করেন দু’জনে। খোওয়াজা করেন ৮২। খোওয়াজা শতরান হাতছাড়া করলেও অ্যালেক্স ক্যারি কিন্তু শতরান করেন। তিনি ১০৬ রানের ইনিংস খেলেন। ইংরেজ পেসারদের মধ্যে সেরা জফ্রা আর্চার। নিয়েছেন তিন উইকেট। দুটি করে উইকেট পান ব্রাইডন কার্স ও উইল জ্যাকস।
আরও পড়ুন: Ethiopia: বিশ্বের প্রথম রাজনীতিক হিসেবে সম্মান: ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদি
বন্ডি বিচে জঙ্গি হামলার জেরে অ্যাডিলেড রয়েছে কড়া নিরাপত্তার চাদরে। বন্দুকবাজের হামলায় ১৫ জন মারার যাওয়ার পর বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মাঠে ঢোকার মুখে দর্শকদের ব্যাগ ভাল ভাবে পরীক্ষা করা হয়। খেলা শুরুর আগে ক্রিকেটাররা ও সাপোর্ট স্টাফরা শ্রদ্ধা জানান নিহতদের প্রতি। দুই দেশের পতাকা রয়েছে অর্ধনমিত, পাঁচ দিনই দেখা যাবে এই একই ছবি। দুই দেশের ক্রিকেটাররা মাঠে নেমেছিলেন কালো আর্ম ব্যান্ড পরে। এর আগে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই দেশ একসাথে বিবৃতি দিয়েছিল (Cameron Green)।


