Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার সকাল থেকে গতি দেখা গিয়েছে সূচকে। আজ দিনভর কোন কোন স্টকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা (Stocks)।
বিশেষজ্ঞদের মতে কোন কোন স্টকে নজর (Stocks)
বেশ কিছুদিন ধরে পতনের মুখ দেখেছে শেয়ার মার্কেট। তবে বড়দিনের আগে ২২ ডিসেম্বর, সোমবার গতি দেখা গিয়েছে শেয়ার বাজারে। শুক্রবার ২৫৯৬৬ পয়েন্টে দৌড় শেষ করেছিল নিফটি ৫০। তারপর সোমবার বাজার খুলতেই ব্যাপক বৃদ্ধি দেখা গিয়েছে। ২৬০০০ পেরিয়ে গিয়েছে নিফটি। ৪৬০ পয়েন্ট বেড়ে সেনসেক্স ঘোরাফেরা করছে ৮৫৪০০-এর স্তরে। ২৬৫ পয়েন্টেরও বেশি বৃদ্ধি দেখা গিয়েছে ব্যাঙ্ক নিফটিতে (Stocks)।
বিশেষজ্ঞদের মতে মার্কেট উপরের দিকে উঠতে পারে 50-DEMA সাপোর্ট থেকে নিফটি ৫০-এর বাউন্স ব্যাক করায়। ২৬০০০-২৬০৫০-এর স্তরে রেজিস্ট্যান্স রয়েছে, সেটা টপকে গেলে আরও গতি আসতে পারে সূচকে। এক্সপার্টদের মতে নিফটি ৫০ সূচকে আপাতত গতি আসবে। 50-DEMA লেভেলের থেকে উপরেই থাকবে বলেও মনে করছেন। অন্যদিকে ব্যাঙ্ক নিফটি নিয়েও যথেষ্ট আশাবাদী তিনি। তাঁর মতে নিফটি ৫০-এর সূচকে ইমিডিয়েট সাপোর্ট রয়েছে ২৫৮০০, রেজিস্ট্যান্স রয়েছে ২৬১০০। ব্যাঙ্ক নিফটির ডেলি রেঞ্জ হবে ৫৮৫০০-৫৯৫০০ (Stocks)।

আরও পড়ুন: James Ransone Death: অভিনেতা জেম্স রেনসোনের অকালপ্রয়াণ, হঠাৎ কী এমন হল?
বিশেষজ্ঞরা যে তিনটে স্টকের কথা জানিয়েছেন
- Syrma SGS Technology: দাম: ৭৩০ টাকা, এর টার্গেট প্রাইস ৭৫৮ টাকা এবং স্টপ লস ৭১৪ টাকা
- Belrise Industries:দাম: ১৬২.৩০ টাকা, এর টার্গেট প্রাইস ১৭২ টাকা, এবং স্টপ লস ১৫৮ টাকা
- Torrent Power: দাম: ১২৭৯ টাকা, এর টার্গেট প্রাইস ১৩৩৫ টাকা, এবং স্টপ লস ১২৫৫ টাকা
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


