Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ঘরোয়া ক্রিকেটে খেলতে নামা আগে বিরাট আলিবাগে অনুশীলন করছেন (Virat Kohli)।
আইফোন ও একটি বলে অটোগ্রাফ বিরাটের (Virat Kohli)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে মাঠে নেমেই সমর্থকদের মন জয় করেছেন বিরাট। বিজয় হাজারে ট্রফিতে এবার খেলতে দেখা যাবে কোহলিকে। রঞ্জি ট্রফির পর এবার তাঁকে বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে দেখতে মুখিয়ে রয়েছেন সমর্থকরা। ম্যাচ ফিটনেস বাড়াতে ঘরোয়া ক্রিকেটে খেলতে হচ্ছে বিরাটকে। আর মাঠে নামার আগে অনুশীলন চলছে জোর কদমে। আর সেখানেই নেট বোলারকে অটোগ্রাফ দিয়ে মন জিতে নিলেন কিং কোহলি (Virat Kohli)।
বিরাট কোহলি অনুশীলন করছেন আলিবাগে। নেটে ব্যাট করার সময় তিনি ঋত্বিক পাঠক নামে এক ঝাড়খণ্ডের ফাস্ট বোলারকে ডেকে পাঠান। আর ঋত্বিকের বোলিংয়ে খুশি হয়ে বিরাট তাঁর আইফোনে ও একটি বলে অটোগ্রাফ দেন। সেই ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন ঋত্বিক পাঠক। তারপরেই সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে। বিরাটের এই মুহূর্ত মন জয় করে নিয়েছে সকল নেটিজেনদের।

ইন্সটাগ্রামে শেয়ার করা ভিডিয়োতে দেখা যায়, কোহলি ঋত্বিকের আইফোনের পিছনে সই করছেন। ঋত্বিক নিজে সেই মুহূর্তের ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ভিডিয়ো শেয়ার করে সোশ্যাল মিডিয়ার ক্যাপশনে ঋত্বিক পাঠক লেখেন, ‘এই ফোনটা হয়তো সবসময় থাকবে না, কিন্তু এই ভিডিয়োটা থাকবে (Virat Kohli)।’

কোহলি শুধু অটোগ্রাফ দিয়েই থেমে থাকেননি। তিনি সময় বের করে ছবিও তোলেন ঋত্বিকের সঙ্গে। ঋত্বিক বলেন, ‘এটা আবার হবে কিনা জানি না, তবে জীবনে এই সুযোগ একবারই এসেছে। বিরাট কোহলিকে তিনদিন হার্ড ও ফাস্ট বোলিং করেছি। এটা আমার কাছে একটা বাড়তি অভিজ্ঞতা।’
২৪ ডিসেম্বর থেকে শুরু হবে বিজয় হাজারে ট্রফি। বিরাট কোহলি এ বার বিজয় হাজারে ট্রফিতে ঋষভ পন্থের নেতৃত্বে খেলবেন। দুটো ম্যাচ খেলার কথা রয়েছে তাঁর। তবে কোন কোন ম্যাচে তিনি খেলবেন তা নিশ্চিত নয়। ঋষভ পন্থ ও বিরাট কোহলি একই ম্যাচে খেলবেন কি না সেই বিষয়ে BCCI বা দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন এখনও স্পষ্ট করে কিছু জানায়নি (Virat Kohli)।


