Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মেলবোর্ন টেস্ট ম্যাচ শেষ হলো মাত্র ৮৫২ বলে, মাত্র দুই দিনে। এটি অ্যাশেজ ইতিহাসের চতুর্থ সবচেয়ে ছোট টেস্ট ম্যাচ (Ben Stokes)।
পিচ ইস্যুতে ভারতের পাশে স্টোকস (Ben Stokes)
২০১১ সালের পর দীর্ঘদিনের অপেক্ষা। অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতল ইংল্যান্ড। বেন স্টোকসের নেতৃত্বে চতুর্থ টেস্টে জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। এই জয় কিছুটা হলেও সম্মান রক্ষা করল জো রুটদের। তবে মেলবোর্নে খেলায় সবথেকে বেশি চর্চায় রয়েছে পিচ। মাত্র দুই দিনে ম্যাচ শেষ হয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে এই পিচ নিয়ে। এই পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বেন স্টোকস (Ben Stokes)।
প্রতি বছরের মতো মেলবোর্নে অনুষ্ঠিত হয় ‘বক্সিং ডে টেস্ট’। কিন্তু ২৬ ডিসেম্বর ম্যাচ শুরু সেই ম্যাচ শেষ হয়ে যায় ২৭ ডিসেম্বর। প্রথম দিনেই দুই দলের ইনিংস মিলিয়ে ২০ উইকেট পড়ে যায় এই ম্যাচে। পুরো ম্যাচ শেষে মাত্র ১৪২ ওভার খেলা হলো, পড়ল ৩৬ উইকেট। কোনও দলই ২০০ রানের গন্ডি ছুঁতে পারেনি। ম্যাচ শেষে দর্শকরা হতাশ। পাঁচ দিনের সেই টানটান উত্তেজনার অভাব থেকে গেল এই ম্যাচেও। আর বক্সিং ডে’ টেস্টে সব সময়ই সবচেয়ে বেশি দর্শক উপস্থিত থাকেন।

সিরিজের প্রেক্ষাপট ও এত বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের জয় দলের কাছে বড় প্রাপ্তি হলেও বেন স্টোকস খুশি হতে পারেননি। মিডিয়ার সামনে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘‘সত্যি বলতে, এমনটা কেউই চাইবে না। বক্সিং ডে টেস্ট যদি দু’ দিনেই শেষ হয়ে যায়, সেটা আদর্শ নয়। তবে ম্যাচ শুরু হয়ে গেলে সামনে যা-ই পরিস্থিতিই থাকুক না কেন, তখন খেলতেই হয়।’
আরও পড়ুন: Abhishek Banerjee: এসআইআর ইস্যুতে ‘দিল্লি চলো’র ডাক অভিষেকের
বেন স্টোকস এখানেই থামেননি। ভারতসহ দক্ষিণ এশিয়ার পিচ নিয়ে হওয়া বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি MCG-এর উইকেট নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর দাবি, ‘আমার পুরো বিশ্বাস, যদি পৃথিবীর অন্য কোথাও এমন হতো, তা হলে তুমুল বিতর্ক শুরু হয়ে যেত। যে ম্যাচ পাঁচ দিন চলার কথা, তার জন্য এটা মোটেও ভালো ঘটনা নয়। তবে আমরা এমন ভাবে খেলেছি, তাতে ম্যাচটা অন্তত জিতেছি।’ প্রসঙ্গত ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় পিচ নিয়ে একই রকম বিতর্ক সৃষ্টি হয়েছিল (Ben Stokes)।


