Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার পতনের পরে মঙ্গলবারও ধীরগতি দেখা গিয়েছে শেয়ার বাজারে। সকালে সামান্য পতনের পরে কিছুটা উঠেছে দুই সূচক (Stocks)।
নজর রাখুন এই পাঁচ স্টকে (Stocks)
সোমবারের শুরুটা ভাল করেও সেই ধারা বজায় রাখতে পারেনি দালাল স্ট্রিট। বেলা এগোনোর সঙ্গে-সঙ্গে পতন হতে থাকে দেশের দুই ইনডেক্স সূচকের। বেলা যত বেড়েছে পতনের মাত্রাও তত বেড়েছে। বছর শেষে কার্যত চিন্তার ভাঁজ লগ্নিকারীদের কপালে। মঙ্গলবারও সেই একই ট্রেন্ড দেখা গিয়েছে মার্কেটে। শুরু থেকেই ধীরগতি রয়েছে দ্বিতীয় সেশনে (Stocks)।
সোমবার পর্যন্ত টানা চারটি ট্রেডিং সেশনে সেনসেক্সের পতন হয়েছে। মঙ্গলবার বাজার শুরুর পরে ৮৫ হাজারের নীচে নেমেছে এই সূচক। অন্যদিকে নিফটি৫০ নেমেছে ২৬ হাজারের নীচে। এই পরিস্থিতির উপর নির্ভর করে বিশেষজ্ঞদের মতে নিফটির ইমিডিয়েট রেজিস্ট্যান্স ২৬০৫০-২৬১০০। সাপোর্ট জোন থাকবে ২৫৮০০-২৫৮৫০।

আরও পড়ুন: Delhi Fog: ঘন কুয়াশায় ঢেকে দিল্লি, বাতিল শতাধিক বিমান, জারি লাল সতর্কতা!
এই আবহে দাঁড়িয়ে ব্রেক আউট বেশ কিছু স্টকের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। ব্রেক আউট স্টক বলতে বোঝায় যে সমস্ত স্টক তাদের নির্দিষ্ট কোনও সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল ভেঙে বেরিয়েছে। বিশ্লেষকদের মতে এই মুভমেন্ট দেখলে আশা করা যায় ওই স্টক Strong Price Move করতে পারে। এই পরিস্থিতিতে পাঁচটি স্টকের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ (Stocks)।
- NLC India: কেনা: ২৫৬.৪ টাকা। টার্গেট: ২৭৫ টাকা। স্টপ লস: ২৪৭ টাকা
- India Cements: কেনা: ৪৪৮.০৫ টাকা। টার্গেট: ৪৯০ টাকা। স্টপ লস: ৪২৪ টাকা
- City Union Bank: কেনা: ২৯৮.৯৫ টাকা। টার্গেট: ৩২৭ টাকা। স্টপ লস: ২৮৫ টাকা
- Honasa Consumer: কেনা: ২৭৭ টাকা। টার্গেট: ২৯৯ টাকা। স্টপ লস: ২৬৫ টাকা
- NTPC Green Energy: কেনা: ৯৫.০৪ টাকা। টার্গেট: ১০১.৫ টাকা। স্টপ লস: ৯১.৯৬ টাকা
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


