Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : নতুন বছরের দ্বিতীয় দিনেই সিনেপ্রেমীদের নতুন ছবির টিজার উপহার রাহুল মুখোপাধ্যায়ের। মুক্তি পেল রাহুল মুখোপাধ্যায়ের আসন্ন ছবি ‘মন মানে না’ (Mon Maaney Na Teaser) ঝলক। ছবির ঝলকে জেন জি প্রজন্মের ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন ও সিদ্ধান্তহীনতার গল্পের ইঙ্গিত মিলেছে। টিজারের শুরুতেই চোখে পড়ে সতর্কবার্তা— “প্রেমে পড়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক”, যা নিয়েই শুরু হয় প্রেমের এক অন্যরকম আখ্যান।
ত্রিকোণ প্রেমের গল্প (Mon Maaney Na Teaser)
পাহাড়ের কোলে তিন কনভেন্ট স্কুলপড়ুয়া তরুণ-তরুণীর ত্রিকোণ প্রেমের গল্প বুনেছেন পরিচালক (Mon Maaney Na Teaser)। প্রেম, বন্ধুত্ব, মান-অভিমান পেরিয়ে শেষ পর্যন্ত কে কার হবে— সেই প্রশ্নই সামনে এনে দেয় টিজার। পাশাপাশি ছবির সংলাপ, “কাউকে ভালোবাসলে, তা জানাতে বেশি দেরি করতে নেই”, দর্শকের মনে আলাদা করে দাগ কাটে।
শাশ্বত কন্যার ডেবিউ (Mon Maaney Na Teaser)
ছবিতে (Mon Maaney Na Teaser) মুখ্য তিন চরিত্রে অভিনয় করছেন হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক ও সৌম্য মুখোপাধ্যায়। এই ছবির মাধ্যমেই টলিপাড়ায় ডেবিউ করছেন জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা হিয়া চট্টোপাধ্যায়। টিজারে পিতা-পুত্রীর চরিত্রে শাশ্বত ও হিয়াকে একসঙ্গে দেখা গিয়েছে। বিশেষ চরিত্রে চমক হিসেবে রয়েছেন রুক্মিণী মৈত্র।
বাংলা সিনেমার নতুন হিরো
ঋত্বিক ভৌমিক, যিনি ‘বন্দিশ ব্যান্ডিটস’ ও ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর মতো জনপ্রিয় সিরিজে নজর কেড়েছেন, এই ছবির মাধ্যমে বাংলা ছবিতে পা রাখছেন। অন্যদিকে, ‘পারিয়া’ ছবিতে প্রশংসিত সৌম্য মুখোপাধ্যায় এখানে এক সংবেদনশীল প্রেমিকের চরিত্রে।
আরও পড়ুন : Khadaan 2: নতুন বছরে দেবের ট্রিপল ধামাকা! আসছে খাদান ২…
প্রেম দিবসে নতুন ছবি
দীর্ঘদিন পর ফেডারেশন সংক্রান্ত জটিলতা কাটিয়ে আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরেছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, সুদীপা বসু ও প্রীতি সরকার। সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে মধুর পালিত এবং কোরিওগ্রাফিতে মেখলা বসু। কলকাতা ও দার্জিলিংয়ের বিভিন্ন লোকেশনে হয়েছে শুটিং।
আরও পড়ুন : Dev : ফিরছে ‘টনিক’-এর ‘কাকা-ভাইপো’ জুটি, নতুন বছরে বড় সুখবর দিলেন দেব
সব মিলিয়ে, জেন জি-এর চোখে ভালোবাসার সংজ্ঞা কী— সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আসছে ‘মন মানে না’। আগামী ১৩ ফেব্রুয়ারি, প্রেম দিবসের আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।


