Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অ্যাশেজের শেষ টেস্টে ইতিহাস গড়লেন অজি তারকা ওপেনার ট্র্যাভিস হেড (Travis Head)।
রেকর্ড গড়লেন হেড (Travis Head)
অ্যাশেজের শেষ টেস্টে একদিকে যেমন রেকর্ড গড়েছেন জো রুট তেমনই থেমে থাকেননি অজি ওপেনার ট্র্যাভিস হেড। ইংল্যামদের বিরুদ্ধে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পঞ্চম ও শেষ টেস্টে দুর্দান্ত ইনিংস খেলে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। সাত বছরের দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান ঘটালেন হেড (Travis Head)।

অ্যাশেজের এক সিরিজেই ৫০০ বা তার বেশি রান করা প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে নিজের নাম লেখালেন গত সাত বছর পর। শেষ বার এই কীর্তি গড়েছিলেন স্টিভ স্মিথ। ২০১৯ সালের অ্যাশেজ সিরিজে স্মিথ করেছিলেন ৭৭৪ রান। ব্যাটিং গড় তাঁর ছিল ১১০.৫৭। সেই সিরিজে তাঁর দখলে ছিল তিনটি সেঞ্চুরি। যার মধ্যে সর্বোচ্ছ ছিল ২১১ রান।

এই একবিংশ শতাব্দীতে ট্র্যাভিস হেড মাত্র তৃতীয় অস্ট্রেলিয়ান ব্যাটার হিসেবে পৌঁছে গেলেন এই মাইলস্টোনে। এর আগে ২০১০-অ্যাশেজে মাইকেল হাসি পাঁচ ম্যাচে ৫৭০ রান করেছিলেন।

এক অ্যাশেজে সর্বাধিক রানের তালিকা (২০০১-২০০৫)
- স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) – ২০১৯: ৪ ম্যাচে ৭৭৪ রান
- অ্যালিস্টার কুক (ইংল্যান্ড) – ২০১০–১১: ৫ ম্যাচে ৭৬৬ রান
- স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) – ২০১৭–১৮: ৫ ম্যাচে ৬৮৭ রান
- মাইকেল ভন (ইংল্যান্ড) – ২০০২–০৩: ৫ ম্যাচে ৬৩৩ রান
- রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) – ২০০৬–০৭: ৫ ম্যাচে ৫৭৬ রান
- মাইকেল হাসি (অস্ট্রেলিয়া) – ২০১০–১১: ৫ ম্যাচে ৫৭০ রান
- ইয়ান বেল (ইংল্যান্ড) – ২০১৩: ৫ ম্যাচে ৫৬২ রান
- ট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া) – ২০২৫: ৫ ম্যাচে ৫২৮ রান
শেষ পঞ্চম অ্যাশেজ টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে এখন ভরসা ট্র্যাভিস হেড। মাত্র ৮৭ বলে ৯১ রানে অপরাজিত রয়েছেন তিনি।তাঁর ইনিংসে এখনও পর্যন্ত রয়েছে ১৫টি বাউন্ডারি। মাত্র ৫৫ বলেই অর্ধশতরান পূর্ণ করেন হেড। ইংল্যান্ডের প্রথম ইনিংসে জো রুটের দুর্দান্ত ১৬০ রানে ভর করে ইংল্যান্ড তোলে ৩৮৪ রান। রান তাড়া করতে নেমে অজি শিবিরের প্রধান সেনাপতি এখন হেড। প্রথম থেকেই হেড একদিকে তাঁর আক্রমণাত্মক মনোভাব ধরে রেখেছেন তেমনই অন্যদিকে খেলেছেন নিয়ন্ত্রিত শট। দুইয়ের মিশেলে তাঁদের লড়াইয়ের মনোভাব স্পষ্ট। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর দুই উইকেট হারিয়ে ১৬৬ রান (Travis Head)।


