Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম টেস্টের পর অস্ট্রেলিয়াকে তাদের তারকা অধিনায়ক প্যাট কামিন্সকে ছাড়াই নামতে হবে দ্বিতীয় টেস্টে (Australia)। পিঠের চোট থেকে সেরে উঠছেন কামিন্স, তবু দলে রাখা হয়নি তাঁকে।
দ্বিতীয় টেস্টেও দলে নেই কামিন্স (Australia)
অ্যাশেজের প্রথম টেস্টে এক তরফা দাপট দেখতে দেখা গিয়েছিল অস্ট্রেলিয়াকে। অজি শিবিরের সামনে কার্যত দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড দল। বল হাতে বিধ্বংসী মেজাজে দেখা গিয়েছিল মিচেল স্টার্ককে। হেডকেও দেখা গিয়েছিল ব্যাট হাতে দাপট দেখতে। আর যার ফলে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এখন অপেক্ষা দ্বিতীয় টেস্ট ম্যাচের। আর তার আগে অপেক্ষা ছিল অস্ট্রেলিয়ার দল ঘোষণার। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেদের দল ঘোষণা করল অজি শিবির। তবে সেই ঘোষণায় মন ভেঙেছে সমর্থকদের। দ্বিতীয় ম্যাচেও দলে নেই প্যাট কামিন্স (Australia)।
অ্যাশেজে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে। তবে এই ম্যাচ হবে ডে-নাইট এবং খেলা হবে গোলাপি বলে। তবে এই ম্যাচেও অস্ট্রেলিয়াকে নামতে হবে তারকা অধিনায়ক প্যাট কামিন্সকে ছাড়াই। তবে সমর্থকদের জন্য কিছুটা স্বস্তির খবর, পিঠের চোট সরিয়ে উঠেছেন তিনি। তাঁকে নিয়মিত অনুশীলন করতে দেখা গিয়েছে যার ফলে সমর্থকদের মনে আশা জেগেছিল যে হয়ত দ্বিতীয় ম্যাচে দেখা যেতে পারে তাঁকে। তবে অস্ট্রেলিয়া দলের নির্বাচকরা একটি ম্যাচ তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: Tanushree Wedding: চুপিচুপি বিয়ে করলেন তনুশ্রী, পাত্র কে?
প্রথম ম্যাচের পর দ্বিতীয় টেস্টের জন্যও অস্ট্রেলিয়ার স্কোয়াডে কোনও পরিবর্তন করা হয়নি এবং পারথ টেস্টের সেই ১৪ জন খেলোয়াড়কেই ব্রিসবেনের জন্য নির্বাচন করা হয়েছে। অর্থাৎ স্মিথের নেতৃত্বেই নামতে দেখা যাবে অস্ট্রেলিয়া দলকে। তিনি অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে ক্রমাগত ভাল পারফরম্যান্স করতে দেখা গিয়েছে। কামিন্স ছাড়াও দলে ফিরতে পারেননি আরেকজন পেসার জশ হ্যাজেলউড। পুরোপুরি ফিট না হওয়ার কারণে তাঁকে দলে রাখা হয়নি। অন্যদিকে ওপেনার উসমান খোয়াজা প্রথম টেস্টে চোট পেলেও তাঁকে স্কোয়াডে রাখা হয়েছে (Australia)।
দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াড
স্টিভ স্মিথ (অধিনায়ক), উসমান খোয়াজা, জেক ওয়েদারল্ড, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, মাইকেল নিসার, নাথান লায়ন, স্কট বোল্যান্ড


