Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ সালে চমকপ্রদ পারফরম্যান্স করেছে এই কয়েকটি পেনি স্টক। ১০০ টাকার কম দামের এই শেয়ারগুলি ২০২৫ সালে উল্লেখযোগ্য রিটার্ন দিয়েছে লগ্নিকারীদের (Penny stock)।
৪ পেনি স্টকের উল্লেখযোগ্য পারফরম্যান্স (Penny stock)
২০২৫ সালে দেশের শেয়ার বাজার কিছুটা ইতিবাচকভাবেই শেষ করেছিল। তবে নতুন বছরে টানা পতনে জেরবার দেশের শেয়ার মার্কেট। টানা পাচঁ ট্রেডিং সেশনে দুই সূচকের ধারাবাহিক পতন চিন্তা বাড়িয়েছে লগ্নিকারীদের। দুই বেঞ্চমার্ক সূচকের ব্যাপক পতনের ধাক্কা কাটিয়ে বাজার কবে ঘুরে দাঁড়াবে সেই কথাই ভাবাচ্ছে লগ্নিকারীদের (Penny stock)।
২০২৫ সালে নিফটি লাভের ধারা বজায় রাখলেও বছরটি উল্লেখযোগ্য ভাবে মনে থাকবে টানা চলতে থাকা অস্থিরতার জন্য। বারবার উত্থান পতনের মধ্যে দিয়ে কেটেছিল বছরটি। দেশীয় নানা চ্যালেঞ্জের পাশাপাশি বিশ্ব বাজারের অস্থিরতার নেতিবাচক প্রভাবও পড়তে দেখা গিয়েছিল মার্কেটে। তবে এসবের মধ্যে নজর কেড়েছে বেশ কিছু পেনি স্টক। ১০০ টাকার কম দামের এই স্টক রিটার্ন দিয়েছে দুর্দান্ত। জেনে নেওয়া যাক সেই স্টকগুলি কী কী।
শুক্রা ফার্মা
শুক্রা ফার্মা মূলত ওষুধ উৎপাদন ও মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে। ২০২৫ সালে এই শেয়ার বেড়েছে ৩১৪ শতাংশ। ১ জানুয়ারি শেয়ারের দাম ছিল ১৪.৩ টাকা কিন্তু বছর শেষে তা বেড়ে দাঁড়ায় ৫৯.৩ টাকায়।

জিআরএম ওভারসিজ
এই সংস্থা যুক্ত রয়েছে দেশ ও বিদেশের বাজারে বাসমতি চাল প্রক্রিয়াকরণ ও বিপণনের কাজে। ২০২৫ সালে এই শেয়ার বেড়েছে ১৪৩ শতাংশ। বছরের শুরুতে এই সংস্থার শেয়ার দর ছিল ৬৬.৭৩ টাকা, যা বছর শেষে দাঁড়ায় ১৬২.১ টাকা। এর পাশাপাশি ত্রৈমাসিকে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে এই স্টক নিয়ে।
এবি ইনফ্রাবিল্ড
রেলপথ, রাস্তা, বাঁধ এবং সেতু নির্মাণের মতো পরিকাঠামো প্রকল্পে কাজ করে এবি ইনফ্রাবিল্ড। ওয়েস্টার্ন রেলওয়ে, সেন্ট্রাল রেলওয়ে এবং বৃহন্মুম্বই পুরসভা তাদের উল্লেখযোগ্য ক্লায়েন্ট। ২০২৫ সালে এই শেয়ার ১০৭ শতাংশ বেড়েছে। ১ জানুয়ারি শেয়ারের দাম ছিল ৮.৬ টাকা যা বছর শেষে বেড়ে দাঁড়ায় ১৭.৯ টাকায়।
আরও পড়ুন: Sensex and Nifty50: চলতি সপ্তাহের পাঁচ ট্রেডিং সেশনে ধস শেয়ার মার্কেটে
আরফিন ইন্ডিয়া
এই সংস্থা ধাতুর উৎপাদন ও বাণিজ্যের সঙ্গে যুক্ত। ২০২৫ সালে এই শেয়ার ১০৪ শতাংশ বেড়েছে। বছরের শুরুতে দাম ছিল ৩৫.৯ টাকা। বছর শেষে তা সেই দর বেড়ে দাঁড়ায় ৭৩.৩ টাকায় (Penny stock)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


