Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার দুই ইনডেক্স সূচকের পজিটিভ স্টার্টের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন বিশ্লেষকরা (Stocks)।
নজর রাখুন এই চার স্টকে (Stocks)
দালাল স্ট্রিটের অনিশ্চিয়তার কথা সবার জানা। শেষ ট্রেডিং সেশনে পজিটিভ স্টার্টের পরে পয়েন্ট হারাতে থাকে দুই বেঞ্চমার্ক ইনডেক্স। তবে শেষবেলায় কিছুটা হলেও সামাল দেয় দুই সূচক। বৃহস্পতিবার ৩৪ পয়েন্ট বা ০.১৪ শতাংশ কমে নিফটি৫০ রয়েছে ২৪ হাজার ১৯৬ পয়েন্টে। ১২২ পয়েন্ট বা ০.১৫ শতাংশ কমে এই দিন সেনসেক্স রয়েছে ৭৭ হাজার ৯৮৮ পয়েন্ট (Stocks)।
বৃহস্পতিবার পজিটিভ স্টার্টের পর পয়েন্ট কমার কারণ হিসেবে প্রফিট বুকিংকে দায়ী করেছেন এক্সপার্টরা। তবে শুক্রবার দুই স্টক এক্সচেঞ্জেই পজিটিভ স্টার্টের সম্ভাবনার কথা জানিয়েছেন বিশ্লেষকরা। গিফ্ট নিফটি থেকে এই ইঙ্গিত পাওয়া গিয়েছে। শুক্রবার প্রায় ৫০ পয়েন্ট বেড়েছে এই সূচক। তবে এশিয়ার বিভিন্ন বাজার এই দিন আবার ডাউন রয়েছে। তবে মার্কিন বাজার শেষ ট্রেডিংয়ে বৃদ্ধির মুখ দেখেছে। এর পাশাপাশি বাজারে অশোধিত জ্বালানি তেলের দাম কমেছে এই দিন। এর জেরে প্রতি ব্যারেল তেলের দাম নেমেছে ৯৮ ডলারে। এই আবহে চার স্টকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: National Highway 16: ডেবরায় জাতীয় সড়কে আগুনে পুড়ল লরি
- অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ: এই সংস্থার স্টক নিয়ে আশাবাদী এক্সপার্টরা। অ্যাস্ট্রা মাইক্রোওয়েভের স্টকের দাম ১ হাজার ৭৪ টাকা। এই স্টকে বুলিশ ব্রেকআউটের কথা জানাচ্ছেন বিশ্লেষকরা। এর টার্গেট প্রাইস ১১৫০ টাকা এবং স্টপ লস ১০২৬ টাকা (Stocks)।
- সেনোরেস ফার্মা: ওষুধ শিল্পের এই স্টক নিয়েও আশাবাদী বিশেষজ্ঞরা। এই স্টকেও বিশ্লেষকদের মতে রয়েছে বুলিশ মোমেন্টাম। এই সংস্থার স্টকের দাম ৮৯০ টাকা। যা ২০, ৫০, ১০০, ২০০ দিনের মুভিং অ্যাভারেজের উপরে। এর টার্গেট প্রাইস ৯৫৫ টাকা এবং স্টপ লস ৮৪৭ টাকা।
- আইএফসিআই: এই সংস্থার স্টক নিয়েও আশাবাদী মার্কেট এক্সপার্টরা। এই সংস্থার স্টকের দাম ৬০.৭৩ টাকা। এই স্টকের দামও ২০, ৫০, ১০০ দিনের মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে। যা বুলিশ মোমেন্টামকে ইঙ্গিত করছে। এর টার্গেট প্রাইস ৬৫.৫০ টাকা এবং স্টপ লস ৫৭.৬০ টাকা।
- নিওজেন কেমিক্যালস: এই সংস্থার শেয়ারের ডেইলি চার্টে স্ট্রং বুলিশ ব্রেকআউটের কথা জানিয়েছেন এক্সপার্টরা আর সেই কারণে এই সংস্থার স্টক নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বিশেষজ্ঞদের একাংশ। এই স্টকের দাম এখন ১৫০২ টাকা। এর টার্গেট প্রাইস ১৬১০ টাকা এবং স্টপ লস ১৪৪০ টাকা (Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


