Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিরাট কোহলির প্রশংসায় প্রোটিয়া লেজেন্ড অ্যালান ডোনাল্ড (Virat Kohli)।
বিরাট স্তুতি ডোনাল্ডের গলায় (Virat Kohli)
ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির ভক্ত বিশ্বের সর্বত্র রয়েছে। ঘরের মাঠে হোক বা বিদেশের মাঠে, বিরাটকে দেখতে সমর্থকদের মধ্যে উন্মাদনা থাকে তুঙ্গে। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কোহলি। তাতে মন ভেঙেছে ভক্তদের। এবার বিরাটের অবসর প্রসঙ্গে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা পেসার অ্যালান ডোনাল্ড। তাঁর মতে বিরাট সময়ের থেকে অনেক আগে অবসর নিয়ে নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে (Virat Kohli)।
গত বছরের মে মাসে লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বিরাট কোহলি। তার আগে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতেই শেষবার টেস্ট খেলতে দেখা গিয়েছিল ভারতের এই তারকা ব্যাটারকে। এর পর গত বছর জানুয়ারি মাসে রেলওয়েজের বিরুদ্ধে দিল্লির হয়ে একটি রঞ্জি ট্রফি ম্যাচ খেললেও জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেট খেলেননি কোহলি।
ডোনাল্ড মনে করেন খেলার প্রতি নিষ্ঠা এবং অনুশীলনের মানসিকতাই বিরাটকে বাকিদের থেকে আলাদা করে। আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০-র বেশি উইকেট নেওয়া মাত্র চার জন বোলারের একজন ডোলান্ড।

কোহলি প্রসঙ্গে তিনি জানান, এরকম খিদে এবং শৃঙ্খলা খুব কম ক্রিকেটারের মধ্যেই দেখা যায়। ডোলান্ড বলেন, ‘বিরাটের মতো খিদে আমি আর কোনও ক্রিকেটারের মধ্যে দেখিনি। ওর প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা রয়েছে। ড্রেসিংরুমে প্রায়ই আমরা চ্যাম্পিয়ন ট্রেনার নিয়ে আলোচনা করি। বিরাটের মতো কঠোর অনুশীলন আর কেউ করে না। ও একেবারে একটা মেশিনের মতো।’

আরও পড়ুন: Washington Sundar: বিশ্বকাপের আগে ভারতের চিন্তা বাড়ালেন তারকা অলরাউন্ডার
প্রোটিয়া কিংবদন্তি আরও বলেন, ‘আমি সত্যিই টেস্টের মঞ্চে ওকে মিস করি। আমার মনে হয়, ও খুব তাড়াতাড়ি অবসর নিয়েছে। তবে কোনও সন্দেহ নেই, সাদা বলের ক্রিকেটে আমরা খুব শিগগিরই ওকে আবার দেখব, বিশেষ করে বিশ্বকাপে।’
টেস্ট ক্রিকেটের পাশাপাশি ২০২৪ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও অবসর নেন তিনি। এখন তিনি শুধু ওয়ানডে ফরম্যাটেই খেলেন। শেষ পাঁচ ওয়ানডে ম্যাচেই বিরাট রান করেছেন ৫০ প্লাস। অন্যতম স্বপ্নের ফর্মে রয়েছে চেজ মাস্টার কোহলি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও তিনি ৯৩ রানে অনবদ্য ইনিংস খেলেন। ম্যাচ সেরাও হন বিরাট। ওয়ানডে ফরম্যাটে এটি বিরাটের ৪৫ তম ম্যাচ সেরার খেতাব (Virat Kohli)। আন্তর্জাতিক মঞ্চে বিরাটের দখলে রয়েছে ৭১ বার ম্যাচ সেরা হওয়ার খেতাব। তাঁর সামনে রয়েছেন শুধু মাস্টার-ব্লাস্টার।


