Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের ম্যাচ খেলতে নেমে বিড়ম্বনার মুখে পড়লেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)।
বিড়ম্বনায় মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের ম্যাচ খেলতে বিড়ম্বনার মুখে পড়তে হল পাকিস্তান ব্যাটার মহম্মদ রিজওয়ানকে। পাকিস্তানের এই ব্যাটসম্যানের ব্যাট দেখে এতটাই বিরক্ত হয় দল যে তাঁকে ‘রিটায়ার্ড আউট’ করিয়ে ড্রেসিং রুমে ফিরিয়ে নেয় দল। টি-টোয়েন্টি ম্যাচে তাঁর এই স্লো ব্যাটিং সমালোচনার মুখে পড়তে হয়েছে। দলও তাঁকে নিয়ে যে বিরক্ত সেটা স্পষ্ট। একই সঙ্গে, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁর জায়গা পাওয়ার সম্ভাবনাও কমে গিয়েছে (Mohammad Rizwan)।
বিবিএলে সিডনি থান্ডারের বিরুদ্ধে মাঠে নাম মেলবোর্ন রেনেগেডস। ওভার কমে আসা সত্ত্বেও ব্যাট চালাতে ব্যর্থ হন রিজওয়ান। তাঁর রান করতে যে সমস্যা হচ্ছিল সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল ম্যাচে। তাঁর রান করতে না পারার ফলে দলের রান রেটও কমে যায়।

শেষ পর্যন্ত তাঁকে দু’ওভার বাকি থাকতে ‘রিটায়ার্ড আউট’ করিয়ে করিয়ে ড্রেসিং রুমে ফিরিয়ে নেয় দল। তখন তাঁর রান ২৩ বল খেলে মাত্র ২৬। ডাগ আউটটে তাঁর চোখে মুখে হতাশার ছবি স্পষ্ট ধরা পড়ছিল। সমর্থকরা সমাজমাধ্যমে আক্রমণ করছেন এই পাক ব্যাটারকে। তাঁরা কটাক্ষের শুরে বলেন রিজওয়ান টি-টোয়েন্টি ম্যাচে টেস্ট খেলতে নেমেছেন।

আরও পড়ুন: Horoscope Today: মকর সংক্রান্তির আগে সূর্যের মকর রাশিতে গমন, ভাগ্যের খেলা ঘুরবে কার?
বিবিএলে আট ম্যাচে মাত্র ১৬৭ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১০০-র সামান্য বেশি। অনেক সাড়া জাগিয়ে মেলবোর্ন তাঁকে সই করালেও প্রত্যাশা পূরণে ব্যর্থ রিজওয়ান। এর কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফেরাও তাঁর পক্ষে কার্যত অসম্ভব। বিবিএলে কিছু করতে পারলেও সেই সম্ভাবনা কিছুটা হলেও থাকত তবে সেই আশা এই মুহূর্তে ক্ষীণ বলেই মত সমর্থকদের (Mohammad Rizwan)।


