Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা দত্তাবাদে (Supreme Court Order) স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার খুনে অন্যতম অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। আত্মসমর্পণের জন্য ডেডলাইন বেঁধে দিল সুপ্রিমকোর্ট। আগামী শুক্রবারের মধ্যে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্তকে আত্মসমর্পণ করতেই হবে, নির্দেশ শীর্ষ আদালতের। সেই সঙ্গে কলকাতা হাইকোর্টের তাঁর আগাম জামিনের আবেদন খারিজের নির্দেশও বহাল রাখল সুপ্রিম কোর্ট। আগামী ২৩ জানুয়ারির মধ্যে প্রশান্ত বর্মনকে নিম্ন আদালতে গিয়ে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে সোমবার এমনই নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের ডিভিশন বেঞ্চ। তবে আত্মসমর্পণের পর অভিযুক্ত বিডিও জামিনের আবেদন করতে পারবেন বলে জানিয়েছে শীর্ষ আদালত।
দু’জনের মধ্যে সংঘাতের পরিস্থিতি (Supreme Court Order)
পশ্চিম মেদিনীপুরের দিলামাটিয়ার বাসিন্দা (Supreme Court Order) নিহত স্বর্ণ ব্যবসায়ীর নাম স্বপন কামিল্যা গত ১০-১৫ বছর ধরে দত্তাবাদে দোকান ভাড়া করে ব্যবসা করেন। পরিবারের অভিযোগ, অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের বাড়ি থেকে কিছু গহনা চুরি হয়। এবং সেই গহনা স্বপন কামিল্যার দোকানে বিক্রি করা হয় বলে দাবি করেন বিডিও। সেই বিষয়ে খোঁজখবর করতে স্বপনবাবুর দোকানে আসেন প্রশান্ত বর্মন। এই নিয়ে দু’জনের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। গত ২৮ অক্টোবর একটি নীলবাতি গাড়ি নিয়ে আবারও গহনার দোকানে আসেন বিডিও। তাঁর সঙ্গে আরও কয়েকজন ছিলেন বলেই দাবি স্বর্ণব্যবসায়ীর পরিবারের। ওই গাড়িতে করেই স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরিবারের পক্ষ থেকে বিধাননগর দক্ষিণ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পরের দিন ২৯ অক্টোবর নিউটাউনের যাত্রাগাছির বাগজোলা খালপাড় এলাকার ঝোপ থেকে তাঁর স্বপন কামিল্যার উদ্ধার হয়। তাঁকে অপহরণ করে খুন করার অভিযোগ তোলে পরিবার।
গা ঢাকা দেন অভিযুক্ত (Supreme Court Order)
এরপরই কিছুদিনের জন্য গা ঢাকা দেন অভিযুক্ত (Supreme Court Order) বিডিও প্রশান্ত বর্মন। পরে সমস্ত অভিযোগ অস্বীকার করে বারাসত জজ কোর্টে আগাম জামিনের আবেদন করেন প্রশান্ত। তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। পরে বিধানগর মহকুমা আদালতে হাজিরা দিয়ে তা কার্যকর করেন তিনি। কিন্তু বিধাননগর পুলিশের দাবি, ভুয়ো নথি দেখিয়ে আদালত থেকে আগাম জামিন নিয়েছেন প্রশান্ত। আদালতে প্রশান্তর আইনজীবী দাবি করেন, ঘটনার দিন তাঁর মক্কেল নিউটাউনের ফ্ল্যাটে ছিলেন না। একটি গেস্ট হাউজে ছিলেন। সেই গেস্ট হাউজের একটি রশিদও আদালতে দেখান তিনি। কিন্তু পুলিশের দাবি, গেস্ট হাউজের সেই রশিদ ভুয়ো। এই তথ্যকে হাতিয়ার করেই প্রশান্তর আগাম জামিন খারিজ করতে তৎপর হয়ে ওঠে পুলিশ। পুলিশের দাবি, স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ করে প্রশান্তর নিউটাউনের ফ্ল্যাটেই নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনার দিন প্রশান্ত তাঁর ফ্ল্যাটেই ছিলেন। অভিযুক্ত বিডিও আদালতে মিথ্যে বলে জামিন নিয়েছেন। তাই বারাসত আদালতের জামিন মঞ্জুরের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে বিধাননগর পুলিশ কমিশনারেট।
জামিন দেওয়ার নির্দেশ নিয়ে প্রশ্ন (Supreme Court Order)
কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে অভিযুক্ত বিতর্কিত (Supreme Court Order) বিডিও প্রশান্ত বর্মনকে নিম্ন আদালতের জামিন দেওয়ার নির্দেশ নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কেস ডায়রি থাকা সত্ত্বেও তাতে ভরসা না করে কী করে নিম্ন আদালতের বিচারক সরকারি কৌঁসুলির কথায় জামিন দিলেন, প্রশ্ন তোলে হাইকোর্ট। এরপরই প্রশান্ত বর্মনের আইনজীবীর বক্তব্য হলফনামা আকারে তলব করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই রিপোর্ট আদালতে জমা পড়ে। সব পক্ষের বক্তব্য শুনে গত ২২ ডিসেম্বর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অভিযুক্ত প্রশান্ত বর্মনকে নিম্ন আদালতের মঞ্জুর করা আগাম জামিন খারিজ করে দেন। এবং ৭২ ঘণ্টার মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করার নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দিতে গিয়ে জানান, খুনের মতো ঘটনায় জামিন বা আগাম জামিন দেওয়ার ক্ষেত্রে নিম্ন আদালতকে অভিযুক্তের যে যে বিষয়গুলি খতিয়ে দেখতে হয়, তার কোনোটাই বিধাননগর কোর্ট দেখেনি। তিনি বাস্তব, গুরুতর ও গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ অস্বীকার করে জামিন দিয়েছেন। তাই নিম্ন আদালতের নির্দেশ খারিজ করা হল। আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতে হবে।
আরও পড়ুন: Naushad Siddiqui: এবার নওশাদ সিদ্দিকীকে ডাকা হল SIR শুনানিতে
কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে আত্মসমর্পণ করেননি প্রশান্ত। ফলে বিধাননগর পুলিশ আবারও আদালতের দ্বারস্থ হয়ে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন জানায়। আদালত সেই আবেদন মঞ্জুর করে। কিন্তু প্রশান্ত বর্মনের আইনজীবী পাল্টা প্রশ্ন তোলেন, পুলিশ কি করে আগাম জামিন খারিজের আবেদন না করেই উচ্চ আদালতের দ্বারস্থ হল? এরপরই কলকাতা হাইকোর্টের নির্দেশ কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন প্রশান্ত বর্মন। সেই মামলাটি সোমবার সুপ্রিম কোর্ট আগামী ২৩ জানুয়ারির মধ্যে প্রশান্ত বর্মনকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিল এবং কলকাতা হাইকোর্টের তার আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়ার নির্দেশক বহাল রাখল। তবে আত্মসমর্পণের পর প্রশান্ত বর্মন জামিনের আবেদন করতে পারবেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।


