Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউড অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতার দাম্পত্য সম্পর্ক ঘিরে দীর্ঘদিন ধরেই চলছে জোর জল্পনা (Yashvardhan Ahuja)। বিচ্ছেদের গুঞ্জন, প্রকাশ্য মন্তব্য-পাল্টা মন্তব্য এবং পারিবারিক অস্বস্তি সব মিলিয়ে বিষয়টি এখন আর গোপন নেই। এই টানাপোড়েনের মাঝেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তাঁদের ছেলে হর্ষবর্ধন আহুজা। বাবা-মায়ের সম্পর্কের জটিলতার মধ্যেই তাঁর জীবনে নতুন এক মোড় আসতে চলেছে বলে বলিউড সূত্রের দাবি।

বলিউডে পা রাখতে চলেছেন হর্ষবর্ধন? (Yashvardhan Ahuja)
সব ঠিকঠাক থাকলে চলতি বছরেই বলিউডে অভিষেক হতে পারে গোবিন্দা-সুনীতার ছেলে হর্ষবর্ধনের (Yashvardhan Ahuja)। শোনা যাচ্ছে, পরিচালক সাজিদ খানের আসন্ন ছবিতেই তাঁকে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে। এই ছবিটি সাজিদের আগের কাজের থেকে আলাদা ঘরানার হতে চলেছে বলেই ইন্ডাস্ট্রির অন্দরের খবর। হাস্যকৌতুক নয়, বরং রহস্য ও রোমাঞ্চে ভরপুর গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে চান পরিচালক। এই ছবির জন্য একেবারে নতুন মুখ খুঁজছিলেন সাজিদ খান। সেই খোঁজেই নাকি তাঁর পছন্দ হয়েছে হর্ষবর্ধন আহুজাকে। গোবিন্দার ছেলে হওয়া সত্ত্বেও তাঁকে ‘স্টারকিড’ তকমার বাইরে রেখে, সম্পূর্ণ নতুনভাবে লঞ্চ করার পরিকল্পনাই রয়েছে নির্মাতাদের।
বালাজি টেলিফিল্মসের প্রযোজনায় নতুন জুটি (Yashvardhan Ahuja)
একতা কাপুর ও শোভা কাপুরের প্রযোজনা সংস্থা বালাজি টেলিফিল্মস এই ছবির দায়িত্বে রয়েছে। বলিউড সূত্রের খবর, হর্ষবর্ধনের বিপরীতে দেখা যেতে পারে ‘লাপাতা লেডিজ’ খ্যাত অভিনেত্রী নীতাংশী গোয়েলকে। নতুন জুটি, নতুন ঘরানা ও ভিন্ন স্বাদের গল্প সব মিলিয়ে ছবিটি ঘিরে কৌতূহল ইতিমধ্যেই তৈরি হয়েছে। জানা গিয়েছে, মুম্বইয়ের ফিল্মসিটিতেই ছবির শুটিং চলছে। বসন্ত পঞ্চমী তথা সরস্বতী পুজোর শুভ লগ্নকে সামনে রেখে গত ২৩ জানুয়ারি থেকেই নাকি শুটিং শুরু হয়ে গিয়েছে।

গোবিন্দা-সুনীতার দাম্পত্য ইতিহাস (Yashvardhan Ahuja)
১৯৮৭ সালে সাতপাকে বাঁধা পড়েন গোবিন্দা ও সুনীতা। পরের বছরই তাঁদের কন্যাসন্তান টিনার জন্ম হয়। পরে পরিবারে আসে ছেলে যশবর্ধন, যিনি এখন হর্ষবর্ধন আহুজা নামেই বেশি পরিচিত। দীর্ঘদিনের দাম্পত্য জীবন হলেও সাম্প্রতিক সময়ে তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। বাবা-মায়ের বিচ্ছেদ জল্পনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হর্ষবর্ধন। শোনা যায়, সম্পর্কের জট কাটাতে বাড়িতে পুজোপাঠের আয়োজনও করেছিলেন তিনি। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কখনও কিছু বলেননি হর্ষবর্ধন নিজে।
আরও পড়ুন: Mamata Banerjee: মনীষীদের অসম্মান করার চেষ্টা, নেতাজির জন্মদিনে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী
সুনীতার অভিযোগ ও বাবার ভূমিকা নিয়ে প্রশ্ন
এই পারিবারিক অশান্তির মধ্যেই সুনীতা একাধিকবার অভিযোগ করেছেন, ছেলের কেরিয়ার নিয়ে গোবিন্দা নাকি আদৌ ভাবেন না। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের ছেলে কখনও বাবাকে বলেনি আমার কেরিয়ার গড়তে সাহায্য করো। বরং আমি বলেছি, তুমি সত্যিই কি হর্ষবর্ধনের বাবা?” এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। বাবার ছায়া ছাড়াই নিজের পরিচয় গড়ার চেষ্টা করছেন হর্ষবর্ধন এমন ধারণাই ক্রমশ জোরালো হচ্ছে।



