Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচে ফেরা হচ্ছে না তিলক বর্মার (Tilak Varma)।
তিলকের বদলে দলে অন্য তারকা (Tilak Varma)
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চোটের ছায়া ভারতীয় শিবিরে। যা চিন্তা বাড়িয়েছে টিম ইন্ডিয়ার। বিশ্বকাপের স্কোয়াডে থাকা ওয়াশিংটন সুন্দরের খেলা অনিশ্চিত, তাঁর বদলে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রস্তুত থাকতে বলেছে রিয়ান পরাগকে। এর আগে বিজয় হাজারে ট্রফিতে তলপেটে চোট পান তিলক। তারপর দল থেকে ছিটকে যান নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিন টি-টোয়েন্টি ম্যাচে। শেষ দুই ম্যাচে ফেরার কথা থাকলেও সেটা হচ্ছে না। বাকি দুই ম্যাচে স্কোয়াডে থাকছেন শ্রেয়স আইয়ার (Tilak Varma)।
ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রের খবর তিলক বর্মার ব্যথা কমেছে তবে ম্যাচ খেলার মতো সম্পূর্ণ ফিট নয়। এখনও ম্যাচফিট হতে সময় লাগবে তিলকের। আর বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড। এই নিয়ে এক বোর্ড কর্তা মুখ খুলেছেন।

তিনি বলেন, ‘এই মুহূর্তে তিলক অনেকটাই সুস্থ। বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে তাঁর রিকভারি চলছে। বিশ্বকাপে খেলার জন্য যাতে সবুজ সঙ্কেত দেওয়া যায়, সেটারই চেষ্টা চালাচ্ছেন মেডিক্যাল টিমের সদস্যরা। প্রথমে ভাবা হয়েছিল, চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ওঁকে ফেরানো হবে দলে। তবে এখন যা অবস্থা তাতে শেষ ম্যাচেও ওঁর খেলাটা অনিশ্চিত।’

বিশ্বকাপের আগে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতীয় দলের আর সেখানেই হয়ত খেলতে দেখা যাবে তিলককে। নির্দিষ্ট নিয়ম মেনে সেন্টার অফ এক্সেলেন্সের থেকে তিলককে ম্যাচফিট না ঘোষণা করা পর্যন্ত তাঁকে দলে ফেরানোর বিষয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না BCCI। তাই কোনওরকম তাড়াহুড়ো করতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। ফর্মে থাকা শ্রেয়স স্কোয়াডে থাকলেও ঈশান কিষাণ খেলায় সুযোগ পাচ্ছেন না তিনি। এখন এটাই দেখার শেষ দুই ম্যাচে তিনি সুযোগ পান কিনা (Tilak Varma)।


