Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশ ক্রিকেট অস্থির সময়ের মধ্যে দিয়ে চলেছে। এ বার প্লেয়াররা আর্জি জানালেন ক্রিকেটকে বাঁচাতে (Bangladesh)।
ক্রিকেটকে বাঁচানোর আর্জি (Bangladesh)
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকে বড় অভিযোগ তুললেন বাংলাদেশের ক্রিকেটারদের পক্ষ থেকেই। ক্রিকেটারদের প্রতিবাদের মুখে পড়ে নাজমুল ইসলামকে সরিয়ে দিলেও তাঁকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হতেই তাঁকে আবার পুরনো পদে ফিরিয়ে আনায় অনেকেই অবাক হয়েছেন। তাঁর মন্তব্যকে কেন্দ্র করেই চরম অশান্তির সৃষ্টি হয়েছিল বাংলাদেশের ক্রিকেটের অন্দরমহলে। যার পর বাংলাদেশ ক্রিকেটাররাই বয়কটের পথে হেঁটেছিলেন। আর সেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় হতাশ প্লেয়াররা। এবার এই নিয়ে মুখ খুললেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি মহম্মদ মিঠুন। পাশাপাশি নাম না প্রকাশেত শর্তে একাধিক ক্রিকেটারও মুখ খোলেন (Bangladesh)।
বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী শনিবার বোর্ডের সভায় নাজমুল ইসলাম বিসিবি-র ডিরেক্টরদের সমর্থনই পেয়েছেন। তাঁকে সেখানেই পুনরায় ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়টি নিয়ে ব্যাঙ্গ করে এক ক্রিকেটার বলেন, ‘এটা খুব ভালো খবর এবং এতেই বোঝা যায় এখানে সব কী ভাবে হচ্ছে (Bangladesh)।’

এই বিষয় নিয়ে মহম্মদ মিঠুন বলেন, ‘আমরা আমাদের দাবি প্রকাশ্যে জানিয়েছি, বোর্ডও প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়েছে। তাহলে কে প্রতিশ্রুতি রাখছে না, সেটা পরিষ্কার। দায়িত্বও তাদেরই, যারা প্রতিশ্রুতি রক্ষা করছে না। দয়া করে ক্রিকেটকে বাঁচান, এর বেশি আর কিছু বলার নেই।’
আরও পড়ুন: Tilak Varma: তিলকের প্রত্যাবর্তন অনিশ্চিত, স্কোয়াডে অন্য তারকা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থ কমিটির প্রধান নাজমুল ইসলামের মন্তব্যের জেরে শুরু হয়েছিল বিতর্ক। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, যদি বাংলাদেশ ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যায় বা না খেলে, তাতে বোর্ডের আর্থিক ক্ষতি হবে না। ক্ষতি হবে শুধু খেলোয়াড়দের, কারণ তাঁরা ম্যাচ ফি পাবেন না। প্লেয়াররা সুযোগ পেলেও পারফর্ম করতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি (Bangladesh)।


