Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি হওয়ার পর প্রথমবার পশ্চিমবঙ্গে এসেছেন বিজেপি নেতা নিতিন নবীন(Nitin Nabin)। ভোটমুখী বাংলায় এসেই বুথ স্তরে সংগঠন মজবুত করার লক্ষ্য স্থির করে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বুধবার দুর্গাপুরে দলের কার্যকর্তা সম্মেলনে বক্তব্য রাখেন। বুথ স্তরে শক্তি বাড়ানোর উপর জোর দেন। তাঁর সাফ বক্তব্য, ভোটমুখী বাংলায় লড়াই জিততে হলে সংগঠনের ভিত আরও শক্ত করাই একমাত্র উপায়।
বাংলাকে বাংলাদেশ বানানোর অভিযোগ নবীনের(Nitin Nabin)
মঙ্গলবার কমল মেলার মঞ্চে কিছুটা নরমই ছিলেন নবীন(Nitin Nabin)। সরাসরি শাসকদলের বিরুদ্ধে তেমন কিছু বলেননি। তবে বুধবার তার ঠিক উল্টোটাই দেখা গেল। সরাসরি তৃণমূলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে ‘বাংলাদেশ বানানোর চেষ্টা’ করা হচ্ছে বলে অভিযোগ করেন। একসময় বাংলা গোটা দেশকে দিশা দেখাত বলে উল্লেখ করেন। বলেন, সেই বাংলাকেই আজ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
SIR ইস্যুতে তৃণমূলকে নিশানা(Nitin Nabin)
SIR ইস্যুতে তৃণমূলের অপপ্রচারেরও অভিযোগ তোলেন নিতিন নবীন(Nitin Nabin)। তাঁর দাবি, প্রশাসনের মাধ্যমে SDO ও BDO অফিসে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, অথচ দায় চাপানো হচ্ছে নির্বাচন কমিশনের উপর। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশন কাউকে হেনস্থা করছে না, বরং অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ করছে। একই সঙ্গে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে রাজ্য সরকারকে নিশানা করেন। বলেন, ‘যারা গরিব মানুষের টাকা চুরি করেছে, তারা জামিনে নয়, জেলেই থাকবে।’
আরও পড়ুন: Mamata Banerjee: সিঙ্গুর সভা থেকেই ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনা, বড় বার্তা দেবেন মুখ্যমন্ত্রী!
বুথ স্তরে শক্তি বাড়ানোই প্রধান লক্ষ্য
সম্মেলনের শেষভাগে সংগঠন জোরালো করার বার্তা দেন নিতিন নবীন। তিনি জানান, তাঁর সঙ্গে শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্যের এই বিষয়ে আলোচনা হয়েছে। বলেন, ‘বুথ স্তরে যদি বিজেপির শক্তি মজবুত হয়, তাহলে বাংলায় পদ্ম ফোটা থেকে কেউ আটকাতে পারবে না।’ ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’; স্লোগান দেন। সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম পশ্চিমবঙ্গ সফরে এলেন নিতিন নবীন। মঙ্গলবার অন্ডাল বিমানবন্দরে নামার পর দুর্গাপুরের কমল মেলায় গিয়েছিলেন। ভোটের আগে তাঁর এই বাংলায় আসা যে নিছক সৌজন্য সফর নয়, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: Mamata Banerjee: সিঙ্গুরের মাটি থেকে ঘাটালকে মুক্তি, রয়েছে একগুচ্ছ কর্মসূচিও


