Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সিঙ্গুরের মাটি থেকেই বাংলার রাজনীতিতে (Mamata Banerjee) নতুন করে লড়াইয়ের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সিঙ্গুরে জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বাংলার মাটিতে বিজেপির রাজনীতি কোনওভাবেই মেনে নেওয়া হবে না। তাঁর বক্তব্যে বারবার ফিরে আসে সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গ এবং সেই আন্দোলনের সূত্র ধরেই রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের ইতিহাস।
কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা (Mamata Banerjee)
প্রায় ৪০ মিনিটেরও বেশি সময় ধরে চলা বক্তৃতায় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় (Mamata Banerjee) সরকারের নীতির সমালোচনা করেন। বিজেপির রাজনীতিকে কটাক্ষ করে বলেন, ভোটের আগে প্রতিশ্রুতি আর ভোটের পরে দমননীতি- এটাই তাদের কাজের ধরন। এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশন ও কেন্দ্রকে একসঙ্গে কাঠগড়ায় তুলে তিনি অভিযোগ করেন, যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। বাংলার মানুষের অধিকার রক্ষায় প্রয়োজনে জেল, গুলি- সব কিছুর মুখোমুখি হতে তিনি প্রস্তুত বলেও ঘোষণা করেন।

জনতার স্লোগান (Mamata Banerjee)
নাটকীয় ভঙ্গিতে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হলে বাংলার মা-বোনেরাই রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন। সভাস্থলে তাঁর কথার জবাবে জনতার স্লোগানও উঠে আসে, যা গোটা মাঠে উত্তেজনার আবহ তৈরি করে। এসআইআর ইস্যু নিয়ে দিল্লি যাওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। যদিও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবর পাওয়ায় তাঁর সফর একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: Mamata Banerjee: সিঙ্গুর থেকে মমতার স্পষ্ট বার্তা: কৃষিজমি নয়, শিল্প হবে বিকল্প জমিতে
বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি না দেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আক্রমণ করেন মমতা। তাঁর দাবি, বাংলা ভাষা ও সংস্কৃতিকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করা হচ্ছে। সভার শেষে মানুষকে আতঙ্কিত না হয়ে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী এবং বলেন, বাংলা কোনও ডিটেনশন ক্যাম্পের রাজ্য হবে না।


